রবিবার , ২২ ফেব্রুয়ারি ২০২৬ | ১১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরো
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কৃষি ও প্রকৃতি
  9. ক্যাম্পাস
  10. খাদ্য ও পুষ্টি
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. চট্টগ্রাম
  15. চাকরীর খবর

দুটি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নুরুল হক নুর, কলাপাড়ায় আনন্দ র‍্যালী ও ইফতার মাহফিল

প্রতিবেদক
admin2
ফেব্রুয়ারি ২২, ২০২৬ ৯:৩৬ পূর্বাহ্ণ

সৌমিত্র সুমন, পটুয়াখালী জেলা প্রতিনিধি: পটুয়াখালী-৩ (গলাচিপা–দশমিনা) আসনের জাতীয় সংসদ সদস্য, ডাকসুর সাবেক ভিপি এবং গণ অধিকার বাংলাদেশের সভাপতি নুরুল হক নুর দেশের দুটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পাওয়ায় পটুয়াখালীর কলাপাড়ায় আনন্দ ও মৌন র‍্যালী এবং ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার শেষ বিকালে কলাপাড়া উপজেলা ও পৌর গণ অধিকার পরিষদের আয়োজনে মুক্তিযোদ্ধা সংসদ ভবন প্রাঙ্গন থেকে একটি বর্ণাঢ্য র‍্যালী বের করা হয়। র‍্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কলাপাড়া প্রেসক্লাবের ইঞ্জিনিয়ার তৌহিদুর রহমান হলরুমে গিয়ে শেষ হয়। পরে সেখানে ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন কলাপাড়া উপজেলা গণ অধিকার পরিষদের সভাপতি আবদুস সালাম ও সাধারণ সম্পাদক গাজী আব্বাস উদ্দিন বাচ্চুসহ দলীয় নেতৃবৃন্দ। বক্তারা প্রতিমন্ত্রী নুরুল হক নুর পটুয়াখালী জেলার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।

এসময় উপস্থিত ছিলেন কলাপাড়া প্রেসক্লাবের সভাপতি নেছার উদ্দিন আহমেদ টিপু, সাধারণ সম্পাদক অমল মুখার্জী, সাবেক সহ-সভাপতি বিশ্বাস শিহাব পারভেজ মিঠু, দপ্তর সম্পাদক জসিম পারভেজ, সদস্য হাফিজুর রহমান, গোফরান বিশ্বাস পলাশ, মিলন কর্মকার রাজু, সহযোগী সদস্য প্রভাষক চঞ্চল সাহা, গৌতম হালদার, সোলায়মান পিন্টু, মো. ফরিদ উদ্দিন বিপু, ইমরান ফরাজী সৌমিত্র সুমন ।

ইফতার মাহফিলে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন কলাপাড়া প্রেসক্লাবের সাবেক সভাপতি হুমায়ুন কবির।

সর্বশেষ - সারা দেশ

আপনার জন্য নির্বাচিত