বৃহস্পতিবার , ৮ মে ২০২৫ | ১১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরো
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কৃষি ও প্রকৃতি
  9. ক্যাম্পাস
  10. খাদ্য ও পুষ্টি
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. চট্টগ্রাম
  15. চাকরীর খবর

বাঘারপাড়ায় মাদক কারবারের অভিযোগে যুবক আটক

প্রতিবেদক
বার্তা প্রবাহ
মে ৮, ২০২৫ ১১:৩৭ পূর্বাহ্ণ

যশোর জেলা প্রতিনিধি : যশোরের বাঘারপাড়ায় ওয়ালীদ হাসান নামে এক মাদক কারবারি কে আটক করেছে পুলিশ। গত সোমবার (৫ ম) রাতে উপজেলার প্রাণিসম্পদ রোডের সামাজিক বনায়ন অফিসের সামনে থেকে ওই যুবক কে আটক করা হয় বলে জানা গেছে ।

আটককৃত ওয়ালীদ হাসান উপজেলার দোহাকুলা গ্রামের আবু বক্কার মোল্লার ছেলে। পুলিশের পক্ষ থেকে জানিয়েছে, ওয়ালীদসহ তিন/চার জন মাদক কারবারি প্রাণিসম্পদ রোডে মাদক বেচাকেনা করছে এমন সংবাদ পেয়ে সেখানে অভিযান চালিয়ে প্রথমে ওয়ালীদকে হাতেনাতে ইয়াবা ট্যাবলেটসহ আটক করা হয়। এসময় অন্যরা পালিয়ে যায়।

জানা গেছে, আটক আসামির বিরুদ্ধে আগেও মাদক সেবন ও বিক্রি করার অভিযোগ রয়েছে।

মঙ্গলবার তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

সর্বশেষ - সারা দেশ

আপনার জন্য নির্বাচিত