বুধবার , ১৮ অক্টোবর ২০২৩ | ১১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরো
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কৃষি ও প্রকৃতি
  9. ক্যাম্পাস
  10. খাদ্য ও পুষ্টি
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. চট্টগ্রাম
  15. চাকরীর খবর

দুলু-আজাদ আটকের পর মধ্যরাতে রিজভীর সংবাদ সম্মেলন

প্রতিবেদক
বার্তা প্রবাহ
অক্টোবর ১৮, ২০২৩ ১১:৪৩ পূর্বাহ্ণ

অনলাইন ডেস্ক : মধ্যরাতে সংবাদ সম্মেলনে দলের নেতাকর্মীদের গ্রেফতারের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

মঙ্গলবার রাত ১টার পর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, বিএনপির জনসমাবেশ নস্যাৎ করতে নেতাকর্মীদের গ্রেফতার করা হচ্ছে। তবে কোনো ষড়যন্ত্রেই কাজ হবে না।

তিনি বলেন, সব ষড়যন্ত্র নস্যাৎ করে জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মধ্য দিয়ে বুধবারের জনসমাবেশ সফল হবে। এসময় গ্রেফতারকৃত নেতাকর্মীদের মুক্তির দাবি জানান রিজভী।
এর আগে দলটির পক্ষ থেকে অভিযোগ করা হয়, বিএনপির সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলুকে গুলশানের বাসভবন থেকে, তাঁতী দলের আহ্বায়ক আবুল কালাম আজাদকে মিরপুরের ব্যবসা প্রতিষ্ঠান থেকে, যুক্তরাজ্য বিএনপির সহসভাপতি গোলাম রাব্বানী সোহেলকে নয়াপল্টন থেকে আটক করেছে পুলিশ।

যুবদল কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি নাজমুল আলম নাজু, গাজীপুর জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নেওয়াজ চৌধুরী শাওন, দিনাজপুর জেলা ছাত্রদলের সভাপতি রেজাসহ গ্রেফতার হওয়া আরও কিছু নেতার নাম তুলে ধরেন রিজভী। এছাড়া আইনশৃঙ্খলা বাহিনী বিএনপি নেতাকর্মীদের হয়রানি ও গ্রেফতার করছে বলে অভিযোগ করেন রিজভী।

সর্বশেষ - সারা দেশ

আপনার জন্য নির্বাচিত

দৌলতখানে ভোটগ্রহন কর্মকর্তাদের প্রশিক্ষণ উদ্বোধন

কোনো গোষ্ঠী বা শক্তি একা বাংলাদেশকে ঠিক করতে পারে না: খসরু

ব্যারিস্টার আব্দুর রাজ্জাকের মৃত্যুতে তারেক রহমানের শোক

রাজাপুরে বর্নাঢ্য আয়োজনে প্রধান শিক্ষিকার বিদায়ী সংবর্ধণা

ঝিনাইদহ প্রেসক্লাবের নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত

ঝিনাইদহে ধান বোঝায় টলির ধাক্কায় দুই মাস বয়সী শিশু নিহত

ডিবি পুলিশের অভিযানে ঝিনাইদহে ০১ (এক) কেজি গাঁজা সহ গ্রেফতার ১

ঢাকা ক্যারেজ ডিপোর হেড টিএক্স আর মো: রাফি উদ্দিন’র জন্মদিন পালিত

রাজাপুরে চলাচলের অনুপযোগী ঝুকিপূর্ণ ব্রীজ দ্রুত সংস্কার ও নির্মানের দাবিতে মানববন্ধন

দেশ কাঁপাবে ৪৩ মণের দানবাকৃতির নাতিবাবু!