বুধবার , ৩০ অক্টোবর ২০২৪ | ১লা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরো
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কৃষি ও প্রকৃতি
  9. ক্যাম্পাস
  10. খাদ্য ও পুষ্টি
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. চট্টগ্রাম
  15. চাকরীর খবর

পরিমাপে তেল কম দেয়াই সরকার ফিলিং স্টেশনকে জরিমানা

প্রতিবেদক
বার্তা প্রবাহ
অক্টোবর ৩০, ২০২৪ ১১:৩৭ অপরাহ্ণ

এম,এফ ইসলাম, কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি : ডিজেল, পেট্রোল ও অকটেন কম দিয়ে ক্রেতাদের ঠকানোর অভিযোগে কালীগঞ্জের গলানে অবস্থিত সরকার ফিলিং স্টেশনকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (৩০ অক্টোবর) মোবাইল কোর্ট পরিচালনা করে এ অর্থদণ্ড করেন কালীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নূরী তাসমিন উর্মি।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, কালীগঞ্জের নাগরী ইউনিয়নের গলানে ঢাকা বাইপাস সড়কে অবস্থিত সরকার ফিলিং স্টেশন থেকে বিক্রির সময় ডিজেল, পেট্রোল ও অকটেন মাপে কম দিয়ে ক্রেতাদের ঠকানোর অভিযোগে বুধবার বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) ও উপজেলা প্রশাসন অভিযান পরিচালনা করে। সে সময় অভিযোগের সত্যতা পেয়ে ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮ এর ৪৬ ধারা লঙ্ঘন করার দায়ে ১৫ হাজার টাকা অর্থদণ্ডের আদেশ দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট নূরী তাসমিন উর্মি।

প্রতিষ্ঠানের পক্ষে বশির উল্লাহ জরিমানার অর্থ পরিশোধ করেন।

অভিযানে বিএসটিআইয়ের পক্ষে গাজীপুর জেলা কার্যালয়ে পরিদর্শক শিখন সাহা উপস্থিত ছিলেন।

এ সময় একালার সাধারণ জনগণ মেবাইল কোর্ট পরিচালনা করে দোষীদের শাস্তি প্রদান করাই সংশ্লিষ্ট প্রশাসনকে ধন্যবাদ জানান,এবং প্রত্যেক সেক্টরে নিয়মিত অভিযানের মাধ্যমে সকল নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী ক্রেতা সাধারণের ক্রয় ক্ষমতার মধ্যে প্রচেষ্টা অব্যাহত রাখার জন্য অনুরোধ জানান।

সর্বশেষ - নির্বাচনী হাওয়া

আপনার জন্য নির্বাচিত

জাতীয়তাবাদী কৃষক দলের নির্দেশনায় পাংশায় সমাবেশ অনুষ্ঠিত

হিলিতে ভূমিসেবা সপ্তাহের উদ্বোধন

নলছিটিতে ২৫ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

তছলীম ক্লিনিকে ভুল চিকিৎসায় প্রসূতি মায়ের মৃত্যু

বিসিআরসি’র উদ্যোগে আলোচনা সভা,পুরষ্কার প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন

ইসরাইলি বাহিনীর হামলার প্রতিবাদ এবং স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবীতে ঝালকাঠিতে মানববন্ধন

ভারত গিয়ে যোগাযোগ বিচ্ছিন্ন ঝিনাইদহ-৪ আসনের এমপি আনোয়ারুল আজিমের

জাতীয় নিরাপদ সড়ক দিবস আজ

কলেজছাত্রীর আপত্তিকর ছবি ফেসবুকে ভাইরালের হুমকি দিয়ে চাঁদা দাবির অভিযোগ

স্বতন্ত্র প্রার্থীর অনুমতি দলের কৌশলগত সিদ্ধান্ত : ওবায়দুল কাদের