বৃহস্পতিবার , ১৪ মে ২০২৬ | ১১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরো
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কৃষি ও প্রকৃতি
  9. ক্যাম্পাস
  10. খাদ্য ও পুষ্টি
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. চট্টগ্রাম
  15. চাকরীর খবর

পাখিমারায় গলদা চিংড়ি চাষে ফলাফল প্রদর্শনী ও প্রতিরূপায়ন সভা অনুষ্ঠিত

প্রতিবেদক
admin2
মে ১৪, ২০২৬ ৯:৪৭ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক : পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর আর্থিক ও কারিগরি সহায়তায় এবং হীড বাংলাদেশ কর্তৃক বাস্তবায়িত স্পেশাল প্রোগ্রাম-ডেভেলপমেন্ট (এগ্রিকালচার) এর মৎস্য খাতের আওতায় ২০২৫-২০২৬ অর্থবছরে পাখিমারা শাখার উদ্যোগে গলদা চিংড়ি চাষ বিষয়ক ফলাফল প্রদর্শনী ও প্রতিরূপায়ন সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৪ মে) পাখিমারা শাখার আওতাধীন হাজিপুর এলাকার মজিদবাড়িয়া গ্রামে সফল মৎস্য চাষি সেলিম খানের বাড়িতে “মাছের পোনা চাষ/নার্সারি স্থাপনে উদ্যোক্তাদের সহায়তা প্রদান” শীর্ষক এ সভার আয়োজন করা হয়। এতে স্থানীয় প্রায় ১০০ জন সদস্য অংশগ্রহণ করেন।
সভায় স্পেশাল প্রোগ্রাম-ডেভেলপমেন্ট (এগ্রিকালচার) এর মৎস্য কর্মকর্তা ইমরান হোসেন সমন্বয়কারীর দায়িত্ব পালন করেন। তিনি গলদা চিংড়িকে একটি লাভজনক ও অর্থকরী ফসল উল্লেখ করে বলেন, নিয়মিত ও বৈজ্ঞানিক পদ্ধতিতে চাষাবাদ করলে পরিবারের চাহিদা পূরণের পাশাপাশি আর্থ-সামাজিক উন্নয়ন সম্ভব।
অনুষ্ঠানে সফল মৎস্য চাষি সেলিম খান তার বাস্তব অভিজ্ঞতা তুলে ধরে বলেন, উত্তম ব্যবস্থাপনার মাধ্যমে গলদা চিংড়ি চাষ করে সহজেই স্বাবলম্বী হওয়া যায়। এজন্য নিয়মিত সম্পূরক খাদ্য প্রয়োগ ও সঠিক পরিচর্যা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
এসময় উপস্থিত ছিলেন হীড বাংলাদেশ পাখিমারা শাখার শাখা ব্যবস্থাপক আব্দুল করিম, সহকারী মৎস্য কর্মকর্তা আসাদুজ্জামান আনিচ, ক্রেডিট অফিসার মো. রিয়াজ মাহমুদ, সরজিত মন্ডলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

সর্বশেষ - সারা দেশ

আপনার জন্য নির্বাচিত

ভারতে লোকসভা নির্বাচন : বেনাপোলে ৫ দিন বন্ধ থাকবে আমদানি-রপ্তানি

সড়কে দোকান, বাজারে বিশৃঙ্খলা: কলাপাড়ায় বরাদ্দ ঘর ফাঁকা

উপজেলা নির্বাচন : বিএনপি’র আরও ৫১ নেতা বহিষ্কার

ঘূর্ণিঝড় রেমাল: সুন্দরবনে দুই ঘণ্টা ধরে তাণ্ডব, ব্যাপক ক্ষয়-ক্ষতি

স্বর্ণ চোরাচালান দ্বন্দ্বে গোলাগুলিতে নিহত ২

শেখ হাসিনার প্লট দুর্নীতির তিন মামলার শুনানির তারিখ নির্ধারণ

ব্রাহ্মণবাড়িয়া’য় বিটিএসএফ-এর মতবিনিময়, পরিচিতি সভা ও সংবর্ধনা

জাতিসংঘে বঙ্গবন্ধুর বাংলায় ভাষণের দিন আজ

যেখানেই বাধা আসবে সেখানেই প্রতিরোধ গড়তে হবে : রিজভী

রাজশাহীতে মতিহার থানা পুলিশের জালে ৩ অপহরণকারী, আটক অপহৃত উদ্ধার