সোমবার , ৭ এপ্রিল ২০২৫ | ১১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরো
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কৃষি ও প্রকৃতি
  9. ক্যাম্পাস
  10. খাদ্য ও পুষ্টি
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. চট্টগ্রাম
  15. চাকরীর খবর

চতুর্থ স্বামীকে ব্ল্যাকমেইল করে স্ত্রী লাপাত্তা, পঞ্চম স্বামীর বাসরঘর

প্রতিবেদক
বার্তা প্রবাহ
এপ্রিল ৭, ২০২৫ ১:২৮ অপরাহ্ণ

শফিক, বগুড়া ব্যুরো অফিস : জোড় শিমুল গ্রামের বাসিন্দা জেলবর প্রাং, পিতা মৃত জমসের আলী প্রাং, ইউনিয়ন চিকাশী, ধুনট, বগুড়া। জেলবর প্রামাণিকের  ছেলে রসুল মিয়া সে হটিয়ার পাড়া গ্রামের বাসিন্দা  ইমাম আলীর মেয়ে, ইশরাত জাহান রুপসীকে ইসলামিক শরীয়াহ মতে প্রায় ১৩ বছর পূর্বে বিবাহ করেন । ঘর সংসার চলা অবস্থায় দুটি সন্তান জন্ম হয়, বড়ো সন্তানের নাম ওমর ফারুক (৭) এবং ছোট সন্তানের নাম সিনহা খাতুন (৪)। কর্মের তাগিদে ৩ বছর পূর্বে বিদেশে পারি জমান রসুল। তিনি প্রতি মাসে বাড়িতে স্ত্রীর একাউন্টে টাকা পাঠান। রসুলের স্বপ্ন আমার ছেলে মেয়ে মানুষের মতো মানুষ হবে এজন্য আমি বিদেশে এসে কষ্ট করছি। রসুলের বাবা মাকে রসুলের স্ত্রী কোন টাকা পয়সা খরচ দিতো না এবং কথাও বলতে দিতো না বলে জানান রসুলের বাবা-মা। রসুলের স্ত্রী জোর শিমুল ভালুকাতলা কওমি মাদ্রাসাই ছেলে ওমর ফারুককে ভর্তি করে দেয়। সেই সুবাদে প্রতি দিন উক্ত মাদ্রাসায় যাতায়াত করতো রসুলেরস্ত্রী। যাতায়াতের এক পর্যায়ে মাদ্রাসার শিক্ষক রাকিবুল ইসলামের সাথে গভীর সর্ম্পকে লিপ্ত হয়। রাকিবুল ইসলাম ইশরাত জাহান রূপসীর বাসায় দিন রাতে যাতায়াত করে বলে এলাকা বাসি জানান। হঠাৎ ০২/০২/২৫ ইং তারিখে ইশরাত জাহান রূপসী (রসুলের স্ত্রী) এবং উক্ত মাদ্রাসার শিক্ষক রাকিবুল ইসলাম সহ পালিয়ে য়ায। অনেক খোঁজাখুজির পর জানা যায় তারা ঢাকা অবস্থান করছে বলে আত্মীয় স্বজনরা জানান। আরও জানান, যাওয়ার সময় কিছু স্বর্ন অলংকার ও মোটা অংকের টাকা পয়সা নিয়ে গেছে। দু:খ জনক হলেও সত্য যে,ইতিপূর্বে ইশরাত জাহান রূপসী (রসুলের স্ত্রী) পর পর তিনটি সংসার নষ্ট করেছে, প্রতিবেশী অনেকে বলেন, মেয়েটি দু:ষ চরিত্রা ও খারাপ সে তার মা বাবা সম্মান নষ্ট করেছে। এক সময় উভয়ের সম্মতি ক্রমে ধুনট চিকাশী ইউনিয়ন পরিষদে আপোষ মীমাংসার সিদ্ধান্ত চুড়ান্ত হয়। এ মর্মে পারিবারিক আইন ১৯৬১ সালের মুসলিম অরডিন্যান্সের ৮নং ৭(১) নং উপধারা মতে চিকাশী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকির হোসেন জুয়েল গত ০৪/০২/২৫ইং তারিখে নোটিশের মাধ্যমে উভয়ের অভিভাবক ও স্থানীয় ব্যক্তিদের উপস্থিতিতে আপোষ মীমাংসা সম্পূর্ণ করেন। নোটিশে মীমাংসা কৃত স্ট্যাম্পে যথাক্রমে গখ ২২৭০১৪৯ এবং গখ ২২৭০১৫১ নম্বরে স্বজ্ঞানে তালাক নামায় স্বাক্ষর করেন । উল্লেখ্য যে, আমি ইশরাত জাহান রূপসী কারো প্রবোঞ্চনায় না পরিয়া স্ব-ইচ্ছায়  সুস্থ্য জ্ঞানে তালাক করি এবং তাদের দাবি পরিশোধ করিবো, ততসংঙ্গে আমি আর কোন আইন গত ব্যবস্থা নিবো না বলে জানান। কিন্তুু বাদীনি (ইশরাত জাহান রূপসী)  নিজে স্থানীয় আদালত অমান্য করিয়া, গত ১৫/০৩/২৫ইং তারিখে স্বশর্রীরে উপস্থিত হইয়া  বগুড়া জেলা ম্যাজিষ্ট্রেট “খ” অঞ্চল আদালতে মিথ্যা বানোয়াট ভাবে একটি  মামলা দায়ের করেন বলে জানান। বর্তমানে যেহেতু সে যৌবনের চাহিদায় সন্তানের কথা চিন্তা না করে অন্যের ঘর করে সেহেতু আমি এবং আমার পরিবার আমার সন্তান দ্বয়ের,দায়িত্ব তার কাছে নিরাপদ মনে করছি না বলে রসুল জানান। কারণ বর্তমানে ইশরাত জাহান রূপসী যার সাথে ঘর করছে সে এক জন মাদ্রাসার শিক্ষক তার বাড়ি  সিরাজগঞ্জের রায়গঞ্জ। সামান্য কয়েক টাকা বেতন পায় এবং আগের সংসারে ছেলে মেয়ে আছে এমত অবস্থায় আমার সন্তানের দাবি করে। এতে আমার সন্তানের ভবিষ্যৎ নষ্ট হবে বলে রসুল আরও জানান। পাওনা টাকা ও অলংকার সহ আমার ছেলেকে ফেরত পাওয়ার জন্য প্রশাসনের সহযোগিতা চাই বলে রসুল জানান।

সর্বশেষ - সারা দেশ