মঙ্গলবার , ৭ নভেম্বর ২০২৩ | ১১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরো
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কৃষি ও প্রকৃতি
  9. ক্যাম্পাস
  10. খাদ্য ও পুষ্টি
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. চট্টগ্রাম
  15. চাকরীর খবর

চট্টগ্রামে বাস-অটোরিকশা সংঘর্ষ, নিহত ৭

প্রতিবেদক
বার্তা প্রবাহ
নভেম্বর ৭, ২০২৩ ১:৩৬ অপরাহ্ণ

দিদারুল আলম, চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রামের বাস-অটোরিকশার সংঘর্ষে হয়েছে। এতে ৭ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। আহত হয়েছেন বেশ কয়েকজন। তবে তাৎক্ষণিক নিহতদের পরিচয় পাওয়া যায়নি।

মঙ্গলবার (৭ নভেম্বর) বেলা পৌনে ১২টার দিকে জেলার হাটহাজারী উপজেলার চারিয়া ইজতেমার মাঠ এলাকায় এ সড়ক দুর্ঘটনা ঘটে। প্রাথমিকভাবে জানা গেছে, নিহতদের মধ্যে তিন নারী, তিন শিশু ও এক পুুরুষ রয়েছেন। তারা সবাই অটোরিকশার যাত্রী।

হাটহাজারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, দুপুর পৌনে ১২টার দিকে হাটহাজারীতে পদক্ষেপ পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে সিএনজি চালিত একটি অটোরিকশার সংঘর্ষ হয়। এতে এ হতাহতের ঘটনা ঘটে। তাৎক্ষণিক তাদের পরিচয় জানা যায়নি।

হাটহাজারী ফায়ার সার্ভিস জানিয়েছে, এখন পর্যন্ত সাত মরদেহ উদ্ধার করা হয়েছে। উদ্ধার কাজ এখনও চলছে।

সর্বশেষ - সারা দেশ

আপনার জন্য নির্বাচিত