বৃহস্পতিবার , ৬ জুন ২০২৪ | ১লা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরো
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কৃষি ও প্রকৃতি
  9. ক্যাম্পাস
  10. খাদ্য ও পুষ্টি
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. চট্টগ্রাম
  15. চাকরীর খবর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দ্বাদশ সমাবর্তন ২৮ নভেম্বর

প্রতিবেদক
newsroom
জুন ৬, ২০২৪ ৮:৪৪ পূর্বাহ্ণ

পাভেল ইসলাম মিমুল, রাজশাহী: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) দ্বাদশ সমাবর্তন আগামী ২৮ নভেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে। বুধবার (৫ জুন) দুপুরে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বঙ্গভবনে রাবি উপাচার্য ও উপ-উপাচার্যর সৌজন্য সাক্ষাৎকালে এ তারিখ চূড়ান্ত হয়।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর প্রশাসক অধ্যাপক প্রণব কুমার পান্ডে স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রাবি উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার এবং উপ-উপাচার্যদ্বয় অধ্যাপক সুলতান-উল-ইসলাম ও অধ্যাপক হুমায়ুন কবীর বুধবার দুপুরে রাষ্ট্রপতির সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় তারা রাষ্ট্রপতিকে রাবির শিক্ষা ও গবেষণা কার্যক্রমসহ সার্বিক বিষয়ে জানান। রাষ্ট্রপতি তাদের কথা শোনেন। তিনি রাবির সার্বিক উন্নয়নে সহযোগিতার আশ্বাস দেন।

এ ছাড়াও,সাক্ষাৎকালে উপাচার্য রাবির দ্বাদশ সমাবর্তনে সভাপতিত্ব করার জন্য রাষ্ট্রপতির সদয় সম্মতির অনুরোধ জানালে তিনি ২৮ নভেম্বর সমাবর্তনে উপস্থিত থাকবেন বলে সম্মতি জ্ঞাপন করেন। এ সময় উপাচার্য রাষ্ট্রপতিকে রাবির বার্ষিক প্রতিবেদন হস্তান্তর ও স্মারক উপহার প্রদান করেন।

প্রসঙ্গত, গত বছরের নভেম্বরে দ্বাদশ সমাবর্তন আয়োজনের ঘোষণা দেয় রাজশাহী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সমাবর্তনের লক্ষ্যে ১১ সেপ্টেম্বর থেকে ৫ই অক্টোবর পর্যন্ত অনলাইনে আবেদন প্রক্রিয়া চলে। এতে নির্ধারিত ফি পরিশোধের মাধ্যমে আবেদন করেন বিশ্ববিদ্যালয় ও অধিভুক্ত প্রতিষ্ঠানের তিন হাজার ৫৭১ শিক্ষার্থী। তবে বিশেষ কারণে সেটা স্থগিত করা হয়।

সর্বশেষ - নির্বাচনী হাওয়া

আপনার জন্য নির্বাচিত

এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু ১৭ আগস্ট

উপজেলা নির্বাচনে রাজাপুরে বাচ্চু ও কাঁঠালিয়ায় মনির চেয়ারম্যান নির্বাচিত

চান্দিনা সেবা সংস্থার পক্ষ থেকে ইউএনও, ওসি ও উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তাকে ফুলেল শুভেচ্ছা

বাগেরহাটে ব্যবসায়ী নেতাদের সাথে আ’লীগের মতবিনিময়

আফগানিস্তানে আকস্মিক বন্যা, আরও ৫০ জন নিহত

শহীদ নূর হোসেন স্মৃতি সম্মাননা পদক পেলেন লায়ন গনি মিয়া বাবুল

চার মাস পর লন্ডন থেকে দেশে ফিরলেন বেগম খালেদা জিয়া

দুটি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নুরুল হক নুর, কলাপাড়ায় আনন্দ র‍্যালী ও ইফতার মাহফিল

একটা-দুইটা দল অংশ না নিলে নির্বাচনের ক্ষতি নেই : কাদের

এনায়েতপুরে নিখোঁজের একদিন পর দুই শিশুর লাশ উদ্ধার