বৃহস্পতিবার , ২৯ ফেব্রুয়ারি ২০২৪ | ১১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরো
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কৃষি ও প্রকৃতি
  9. ক্যাম্পাস
  10. খাদ্য ও পুষ্টি
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. চট্টগ্রাম
  15. চাকরীর খবর

এসএসসি পরীক্ষা হবে দশম শ্রেণির সিলেবাসে, এইচএসসি হবে দুইবার

প্রতিবেদক
বার্তা প্রবাহ
ফেব্রুয়ারি ২৯, ২০২৪ ৪:৩৭ অপরাহ্ণ

বার্তা প্রবাহ ডেস্ক রিপোর্ট : এ বছরের জানুয়ারি থেকেই শুরু হয়েছে নতুন কারিকুলামে পাঠদান। নতুন কারিকুলামে শুধু দশম শ্রেণির সিলেবাসে হবে এসএসসি পরীক্ষা। আর একাদশ ও দ্বাদশে দুইবার হবে এইচএসসি পরীক্ষা। নতুন কারিকুলামে এসএসসি ও এইচএসসির মতো পাবলিক পরীক্ষা কেমন হবে এখন সবার প্রশ্ন এটাই।এ বিষয়ে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্তরের পরীক্ষা নেওয়ার সঙ্গে যুক্ত বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক তপন কুমার সরকার বলছেন, নতুন কারিকুলামে এসএসসি পরীক্ষা হবে শুধুমাত্র দশম শ্রেণির সিলেবাসের ভিত্তিতে, আর নবম শ্রেণির শিখনকালীন মূল্যায়ন হবে। তিনি বলেন, একাদশ শ্রেণির বোর্ড পরীক্ষায় ৭০ শতাংশ এবং শিখনকালীন মূল্যায়ন হবে ৩০ শতাংশ। একইভাবে দ্বাদশ শ্রেণির মূল্যায়নও করা হবে।অধ্যাপক তপন কুমার সরকার বলেন, এসএসসি ও এইচএসসি পর্যায়ে দুই শ্রেণি একসাথে পরীক্ষা না নেওয়ায় শিক্ষার্থীদের ওপর পরীক্ষার বোঝা কমবে। নতুন কারিকুলামের মূল চিন্তা হচ্ছে শিক্ষার্থীরা প্র্যাকটিকালি শিখবে। নিজেদের অভিজ্ঞতা কাজে লাগানোর ফলে শিক্ষার্থীদের ওপর মুখস্থ করার চাপ কমবে, পরীক্ষার বোঝাও কমবে।

শিক্ষামন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল জানিয়েছেন, এসএসসি ও এইচএসসির মূল্যায়ন পদ্ধতি সহজতর করতে চেষ্টা করা হচ্ছে। মূল্যায়ন পদ্ধতিতে আসতে পারে সংস্কার।
প্রসঙ্গত, নতুন কারিকুলাম অনুযায়ী ২০২৬ সালের এসএসসি ও ২০২৮ সালে এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

সর্বশেষ - সারা দেশ

আপনার জন্য নির্বাচিত

জীবননগরে সমবায় অফিস কর্তৃক একদিনের ভ্রাম্যমান প্রশিক্ষণ কোর্স অনুষ্ঠিত

উপজেলা পরিষদ নির্বাচন : শেষ ধাপে চেয়ারম্যান হলেন যারা

হিলিতে এইচপিভি টিকাদান ক্যাম্পেইনের এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত

ইন্জিনিয়ার তুহিনের পক্ষ থেকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন

অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করলো নেস্ট

জেল হত্যা দিবস উপলক্ষে কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত

ইসরায়েলের হামলায় ইরানের গোয়েন্দা প্রধান নিহত

বহুল প্রতিক্ষিত কয়া-কাটাখালি (খায়রাবাদ) সেতুর ভিত্তি প্রস্তর স্থাপন

৭ ডিসেম্বর শেরপুর মুক্ত দিবস

হাদি হত্যার বিচার নিয়ে কোন নাটক করলে তা রুখে দেওয়া হবে : হাদির পরিবার