হাফিজুর রহমান লাভলু, শেরপুর প্রতিনিধি: শেরপুরে দুই গ্রুপের বিবদমান কলহের সমঝোতার ভিত্তিতে যৌথ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।শনিবার (১৩জুলাই) দুপুরে পৌরশহরের অষ্টমীতলা কোচ টার্মিনালে লিখিত বক্তব্য পাঠ করেন শেরপুর সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান বায়েজিদ হাসান।
ওই সময় তিনি বলেন, অত্র এলাকায় দুই গ্রুপের বিবদমান কলহের জেরে উভয় পক্ষের মধ্যে বেশ কয়েকটি মামলা-মোকদ্দমা হয়। যা এলাকার শান্তি শৃঙ্খলার পরিপন্থী। চলমান পরিস্থিতিতে গত ২৯ জুন শনিবার বীর মুক্তিযোদ্ধা অ্যাড. মো. মোখলেসুর রহমানের বিরুদ্ধে যে সকল অভিযোগ এনে সংবাদ সম্মেলন ও মানববন্ধন করা হয় সেগুলে মিথ্যা এবং ভিত্তিহীন বলে তাদের লিখিত বক্তব্য প্রত্যাহার করে নেয়।
অপরদিকে অন্যপক্ষ পাল্টা সংবাদ সম্মেলন করে সরাফত গংদের বিপক্ষে। পাল্টাপাল্টি সংবাদ সম্মেলনে যে সকল তথ্য উপস্থাপন করেছে তা অতিরঞ্জিত। নিজেদের মধ্যে ভুল বুঝাবুঝির কারণে এ ধরণের পরিস্থিতি তৈরি হয়েছিল।
উভয়পক্ষের চলমান বিবাদ নিরসনের লক্ষে গত ৭ জুলাই রোববার শহরের উৎসব কমিউনিটি সেন্টারে উভয় পক্ষের উপস্থিতিতে শান্তিপূর্ণ আলোচনার মাধ্যমে বিবাদটি সম্পূর্ণরূপে আপোস মিমাংসা করা হয়।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এডভোকেট একেএম মোসাদ্দেক ফেরদৌসী, আলহাজ্ব মোখলেছুর রহমান আকন্দ, সভাপতি এডভোকেট এমকে মুরাদুজ্জামান মুরাদ, সাধারণ সম্পাদক আবুল মনসুর স্বপন, এডভোকেট আলমগীর কিবরিয়া কামরুলসহ উভয় পক্ষের প্রায় দুই শতাধিক মানুষ উপস্থিত ছিলেন।



















