শনিবার , ১৯ অক্টোবর ২০২৪ | ১১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরো
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কৃষি ও প্রকৃতি
  9. ক্যাম্পাস
  10. খাদ্য ও পুষ্টি
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. চট্টগ্রাম
  15. চাকরীর খবর

স্থানীয় জনতা-টেকনেশিয়ানদের মতামতের ভিত্তিতে মহারশিতে স্থায়ী বেড়িবাঁধ নির্মাণ হবে

প্রতিবেদক
বার্তা প্রবাহ
অক্টোবর ১৯, ২০২৪ ১:৪৩ অপরাহ্ণ

হাফিজুর রহমান লাভলু, শেরপুর জেলা প্রতিনিধি : স্থানীয় জনসাধারণ এবং পানি উন্নয়ন বোর্ডের টেকনিশিয়ানদের মতামতের ভিত্তিতে মহারশি নদীতে স্থায়ী বেড়িবাঁধ নির্মাণ করা হবে বলে মন্তব্য করেছেন পানি সম্পদ মন্ত্রনালয়ের সচিব নাজমুল আহসান। শনিবার (১৯ অক্টোবর) সকালে শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় পাহাড়ি ঢলে মহারশি নদীর বেড়িবাঁধ ভেঙ্গে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন। তিনি আরো বলেন, “আমি এসেছি, শেরপুরে পাহাড়ি ঢলে পানি উন্নয়ন বোর্ডের আওতায় যে বাঁধগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে, তা দেখার জন্য”। স্থানীয়দের মতামত জানলাম। স্থানীয়দের মতামত এবং আমাদের টেকনিশিয়ানদের মতামত নিয়ে এই নদীতে স্থায়ী বেড়িবাঁধ নির্মাণ করা হবে।

এসময় পানি সম্পদ মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব এনায়েত উল্লাহ, প্রধান প্রকৌশলী আসাদুজ্জামান, জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান, নির্বাহী প্রকৌশলী নকিবুজ্জামান খাঁন, উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল আলম রাসেল, সহকারি কমিশনার (ভুমি) অনিন্দিতা রানী ভৌমিক, উপজেলা প্রকৌশলী শুভ বসাক, কৃষি কর্মকর্তা হুমায়ুন দিলদার, প্রাণী সম্পদ কর্মকর্তা ডা: এ.টি.এম ফয়জুর রাজ্জাক আকন্দ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাজিবুল ইসলামসহ জেলা ও উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও জনপ্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

উল্লেখ, গত ৪ অক্টোবর অবিরাম বর্ষণ আর ভারত থেকে নেমে আসা আকস্মিক পাহাড়ি ঢলে ৪ নদীর পানি বিপদ সীমার উপর দিয়ে প্রবাহিত হয়। এতে শেরপুর সদর উপজেলার একাংশ সহ ঝিনাইগাতী, নকলা, নালিতাবাড়ী ও শ্রীবরদী উপজেলাসহ প্লাবিত হয় প্রায় পুরো জেলা। রাক্ষসী এই ঢলে শতশত ঘরবাড়ী, রাস্তাঘাট, বিভিন্ন ফসলের আবাদ, পুকুরের মাছের ব্যাপক ক্ষতি সাধিত হয়। যাহা স্বাধীনতার পরবর্তীতে এমন বন্যা দেখেনি শেরপুরবাসী। এতে সব মিলিয়ে ক্ষতি হয়েছে প্রায় এক হাজার কোট টাকা।

সর্বশেষ - সারা দেশ

আপনার জন্য নির্বাচিত

পায়রা উড়িয়ে গাছা উচ্চ বিদ্যালয় মাঠে মাসব্যাপি বিজয় মেলার উদ্বোধন

মহেশপুরে বীর মুক্তিযোদ্ধাদের স্মৃতিফলকের শুভ উদ্বোধন

অন্যায়-অপরাধে আপসহীন বিএনপি: কলাপাড়ায় কঠোর বার্তা মোশাররফ হোসেনের

তজুমদ্দিনে সীমানা বিরোধের মামলায় মলংচড়া ইউনিয়নে ২১ বছর নির্বাচন বন্ধ

গাজীপুর-১ আসনে স্বতন্ত্র প্রার্থী নৌকার প্রতিদ্বন্দ্বি ট্রাক নিয়ে রেজাউল করিম রাসেল

মালয়েশিয়ায় ২৫২ জন বাংলাদেশি অভিবাসীকে আটক

যুক্তরাজ্যে পার্লামেন্ট ভেঙে দিয়ে আগাম নির্বাচনের ঘোষণা

রাজধানীর বিভিন্ন এলাকায় বিশেষ নিরাপত্তা জোরদার- র‌্যাব-১০

নির্মাতা মাহফুজ ইসলাম এর কপাল!

জীবননগরে ভারতীয় মদসহ যুবক আটক