সৈয়দা রোকসানা পারভীন রুবি : টঙ্গীতে ২ অগাস্ট বুধবার রাত ০২.৫০ ঘটিকার সময় টঙ্গী পশ্চিম থানাধীন দক্ষিণ আরিচপুর সেনা কল্যাণ কমার্শিয়াল কমপ্লেক্স এর সামনে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের পাকা রাস্তার উপর, ডাকাতি প্রস্তুতিকালে গোপন সংবাদের ভিত্তিতে উপ-পুলিশ কমিশনার (অপরাধ দক্ষিণ) মোঃ মাহবুব উজ-জামান এর নির্দেশনায়, টঙ্গী পশ্চিম থানার সুদক্ষ অফিসার ইনচার্জ মোঃ শাহ আলম এর নেতৃত্বে টঙ্গী পশ্চিম থানার চৌকস পুলিশ অফিসার মোঃ ইয়াকুব আলী ও সঙ্গীয় ফোর্স সহ অভিযান পরিচালনা করে।
তাৎক্ষনিকভাবে ডাকাত দলের সক্রিয় ৩ সদস্যকে আটক করতে সক্ষম হয়। আটককৃতরা হলেন ১। মোঃ বিজয় হোসেন ওরফে মোহস (২০) ২। মোঃ নুরুল ইসলাম @ ভাবলু (৩২) ৩। মোঃ সুজন মিয়া (২৬) কে গ্রেফতার করা হয় । আসামীদের দখল হইতে ৩টি চাকু উদ্ধার করা হয়। এই সংক্রান্তে টঙ্গী পশ্চিম থানার মামলা নাম্বার ০৫, তারিখ-০২/০৮/২০২৩, ধারা- ৩৯৯/৪০২ পেনাল কোড রুজু করা হয়।
এ বিষয়ে টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ মোঃ শাহ আলম বলেন মঙ্গলবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি টঙ্গী বাজার সেনা কল্যাণ ভবনের সামনে ঢাকা ময়মনসিংহ মহা সড়কে একদল ডাকাত, ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। উক্ত সংবাদের ভিত্তিতে উর্ধ্বতন কর্মকর্তাদের অবহিত করিয়া অভিযান পরিচালনা করে ৩ জন ডাকাতকে ৩ টি চাকু (ছুরি) সহ আটক করতে সক্ষম হই। আসামীদের বিরুদ্ধে মামলা রুজু করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়। টঙ্গী পশ্চিম থানা এলাকায় চুরি, ডাকাতি, ছিনতাই, মাদক সহ যে কোন অপরাধ রোধে অভিযান অব্যাহত আছে।



















