শনিবার , ১৩ সেপ্টেম্বর ২০২৫ | ১১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরো
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কৃষি ও প্রকৃতি
  9. ক্যাম্পাস
  10. খাদ্য ও পুষ্টি
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. চট্টগ্রাম
  15. চাকরীর খবর

এমন কোনও নির্বাচন আয়োজন উচিত নয়, যা নিয়ে প্রশ্ন ওঠে : ডা. জাহিদ

প্রতিবেদক
admin2
সেপ্টেম্বর ১৩, ২০২৫ ৯:২৪ পূর্বাহ্ণ

অনলাইন ডেস্ক : বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, এমন কোনও নির্বাচন আয়োজন করা উচিত নয়, যে নির্বাচন নিয়ে প্রশ্ন উঠে। এছাড়া জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনে কেবল ছাত্রদল নয়, অন্যান্য প্যানেলের বর্জনের পিছনেও নিশ্চয়ই কোন কারণ রয়েছে বলে মন্তব্য করেন তিনি।

শুক্রবার ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশন অব বাংলাদেশের নবনির্বাচিত আহ্বায়ক কমিটির সদস্যদের নিয়ে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানানো শেষে একথা বলেন বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য।

তিনি বলেন, বাংলাদেশকে পিছিয়ে দেয়ার ও গণতন্ত্রকে বাধাগ্রস্ত করতে অনেক ষড়যন্ত্র হচ্ছে। পলায়নকৃত স্বৈরাচার ও দেশ বিরোধী শক্তি ঐক্যবদ্ধ হয়ে গণতান্ত্রিক যাত্রা ব্যাহত করতে চায়। তাই নির্বাচন আয়োজকদের বিভাজনসৃষ্টি থেকে বিরত থাকার আহ্বানও জানান তিনি।

জাকসু নির্বাচনের কথা উল্লেখ করে ডা. জাহিদ হোসেন বলেন, প্রহসনমূলক নির্বাচন আয়োজনের মধ্য দিয়ে স্বৈরাচারকে পুনর্বাসন করা হবে।

যেকোনো রকমের বিভাজনসৃষ্টি থেকে বিরত থাকার অনুরোধ জানিয়ে বলেন ডা. জাহিদ বলেন, গণতন্ত্রকে বাধাগ্রস্ত করে বাংলাদেশকে পিছিয়ে দেয়ার জন্য অনেক ষড়যন্ত্র হচ্ছে।

 

সর্বশেষ - সারা দেশ

আপনার জন্য নির্বাচিত

নিত্যপ্রয়োজনীয় পণ্যের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির প্রতিবাদে শরীয়তপুরে ক্যাবের মানববন্ধন

সাংবাদিক পুত্র রাফছান মোল্লা’র দ্বিতীয় জন্মবার্ষিকী আজ

হিলিতে ব্রি ধান ১০১ এর নমুনা শস্য কর্তনের উদ্বোধন

ঝিনাইদহ সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রার্থী মাসুমের সাথে সাংবাদিকদের মতবিনিময়

রাজশাহী শিক্ষা বোর্ডে পাশের হার ৮৯.২৬%

জীবননগরে সাংবাদিকদের সঙ্গে জামায়াত ইসলামের মতবিনিময় সভা

ব্যাডমিন্টন খেলার প্রতিযোগিতা আয়োজন করলেন কোলা গ্রামের যুব সমাজ

শেখ হাসিনার প্লট দুর্নীতির তিন মামলার শুনানির তারিখ নির্ধারণ

আন্তর্জাতিক সাংবাদিক সংস্থার আত্মপ্রকাশ নেতৃত্বে জয়নাল আবেদীন ও কাজী মনির

তুবা’র প্রধান উপদেষ্টা সাংগঠনিক সফরে মংলায়