বৃহস্পতিবার , ২ নভেম্বর ২০২৩ | ১লা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরো
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কৃষি ও প্রকৃতি
  9. ক্যাম্পাস
  10. খাদ্য ও পুষ্টি
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. চট্টগ্রাম
  15. চাকরীর খবর

রোল মডেল হিসেবে ৫৪ নং ওয়ার্ডের বিকল্প নাই- কাউন্সিলর বিল্লাল হোসেন মোল্লা

প্রতিবেদক
বার্তা প্রবাহ
নভেম্বর ২, ২০২৩ ১০:৩১ অপরাহ্ণ

সৈয়দা রোকসানা পারভীন রুবি : গাজীপুর সিটি কর্পোরেশনের ৫৪ নং ওয়ার্ডের অলিগলিতে ময়লা আবর্জনা পরিষ্কার ও প্রতিবন্ধকতা সৃষ্টিকারী ভ্যান স্ট্যান্ডগুলো উচ্ছেদ করা সহ দখলবাজ, চাঁদাবাজ, কিশোর গ্যাং, চুরি, ছিনতাই নির্মূল করার দাবি সুশীল সমাজের। মাদকমুক্ত করার পাশাপাশি সম্পূর্ণ নাগরিক সেবা প্রদানের প্রতিশ্রুতি দিয়ে ওয়ার্ডটিকে রোল মডেল হিসেবে গড়তে চান নবনির্বাচিত কাউন্সিলর বিল্লাল হোসেন মোল্লা।

গত বুধবার রাত ৮ টার দিকে সিটি কর্পোরেশনের টঙ্গী অঞ্চলের অফিসে স্থানীয় নাগরিকদের সাথে এক মতবিনিময় সভায় তিনি এ প্রতিশ্রুতিগুলো দেন। সকলের সহযোগিতা চেয়ে বিল্লাল হোসেন মোল্লা বলেন, পবিত্র ভোটে আপনাদের সেবা করার যে দায়িত্ব দিয়েছেন তা আমি অক্ষরে অক্ষরে পালন করব। এ ওয়ার্ডে স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠানসহ সুশীল সমাজের বসবাস, নিরাপত্তা ও সেবাদানে সকলের সহযোগিতা পেলে এলাকার দখলবাজ, চাঁদাবাজ, কিশোর গ্যাং, চুরি, ছিনতাই নির্মূল ও মাদকমুক্ত করার পাশাপশি এলাকায় পানির সংকট নিরসনে গভীর নলকুপ স্থাপন, রাস্তাঘাট ড্রেন সংস্কার, বিভিন্ন প্রতিষ্ঠান নির্মাণ। ওয়ার্ডের কোন মানুষ মারা গেলে লাশ নিয়ে অন্য কবরস্থানে যেতে না হয় ৫৪ নং ওয়ার্ডে একটি কবর স্থান থাকবে।

এজন্য আমি এ ওয়ার্ডে একটি কবরস্থান নির্মাণ করব। ওয়ার্ডের সর্ব সাধারণের নিরাপত্তা নিশ্চিতে গার্ড নিয়োগ ও অভিযোগ বক্স স্থাপনসহ সকল
সেবামূলক কার্যক্রম চালু করব। সকলের সহতায় আমি এ ওয়ার্ডটিকে একটি আধুনিক বাসযোগ্য রোল মডেলে গড়তে চাই। মতবিনিময় সভায় সমাজসেবক মোস্তাফিজুর রহমানের সঞ্চালনায় কাউন্সিলর বিল্লাল মোল্লাকে সর্বাধিক সহযোগিতা করার প্রতিশ্রুতি দিয়ে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সিরাজুল ইসলাম সিরাজ, নজরুল ইসলাম, মতিউর রহমান মতি, সাংবাদিক,অলিদুর রহমান অলি,কালিমুল্লাহ ইকবাল, শাহজাহান শোভন, বশির আলম, সাঈদ হোসেনসহ প্রমূখ।

সর্বশেষ - নির্বাচনী হাওয়া

আপনার জন্য নির্বাচিত

দেশে প্রথমবার ফায়ারফাইটার পদে ১৫ নারীর যোগদান

বৃহস্পতিবার পর্যন্ত থেমে থেমে বৃষ্টির সম্ভাবনা

ঝিনাইদহে ‘আশ্বাস’ প্রকল্পের প্রকল্প অবহিতকরণ সভা

দৌলতপুরে আওয়ামী লীগ নেতা আব্দুল গাফফার কে হত্যার পরিকল্পনা, অডিও ফাঁস

তুহিনের মুক্তির দাবিতে নীলফামারী জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল

মুন্সীগঞ্জের শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান ইঞ্জিনিয়ার কাজী ওয়াহিদ মনোনীত

কাফির বসতবাড়ি পুড়িয়ে দেয়ার ঘটনায় ছাত্রলীগের দুই কর্মী গ্রেফতার

পায়রা বন্দর নৌ-পুলিশের বিরুদ্ধে জেলেদের কাছ থেকে চাঁদা আদায়ের অভিযোগ

গুরুতর অসুস্থ অভিনেত্রী সীমানা লাইফ সাপোর্টে!

এনায়েতপুরে নিখোঁজের একদিন পর দুই শিশুর লাশ উদ্ধার