হরিণাকুন্ডু (ঝিনাইদহ) প্রতিনিধিঃ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী হরিণাকুণ্ডু উপজেলা,পৌর ও কলেজ শাখা ছাত্রদলের উদ্যোগে পালিত হয়েছে। বুধবার ১ জানুয়ারি উপজেলা মোড় থেকে শুরু করে শহরের একতারা মোড়ে এসে র্যালী শেষ হয়। উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মোঃ ইমরুল হাসান মিঠু এর সভাপতিত্বে সঞ্চালনা করেন উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মোঃ শামীম রেজা। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র সভাপতি মোঃ আবুল হাসান মাস্টার, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন সাবেক ছাত্রনেতা ও ঝিনাইদহ জেলা যুবদলের সংগ্রামী সাধারণ সম্পাদক মোঃ আশরাফুল ইসলাম পিন্টু। উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ আব্দুল মোমিন, উপজেলা যুবদলের আহ্বায়ক মোঃ আব্দুস সামাদ, যুগ্ম আহ্বায়ক নাজমুল হুদা রিপন, যুগ্ম আহবায়ক রাসেল হোসেন সহ উপজেলা ,পৌর ও কলেজ শাখা ছাত্রদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


















