সোমবার , ২১ অক্টোবর ২০২৪ | ১১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরো
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কৃষি ও প্রকৃতি
  9. ক্যাম্পাস
  10. খাদ্য ও পুষ্টি
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. চট্টগ্রাম
  15. চাকরীর খবর

নলছিটিতে দিঘীর ভাঙনে সরু হওয়া সড়ক সংষ্কারের দাবিতে মানববন্ধন

প্রতিবেদক
বার্তা প্রবাহ
অক্টোবর ২১, ২০২৪ ৯:৩৪ পূর্বাহ্ণ

বালী তাইফুর রহমান তূর্য, নলছিটি (ঝালকাঠি) সংবাদদাতা : ঝালকাঠির নলছিটিতে দিঘীর ভাঙনে সরু হয়ে যাওয়া সড়কের দ্রুত সংষ্কারের দাবিতে মানববন্ধন করেছে স্থানীয় বাসিন্দারা। রবিবার (২০ অক্টোবর) বিকেলে স্থানীয়দের আয়োজনে কুশঙ্গল ইউনিয়নের পূর্ব বাউমহল গ্রামে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধন বক্তব্য রাখেন স্থানীয় বাসিন্দা হাফেজ মোঃ কাওছার আহমেদ, মোঃ সুলতান হাওলাদার, মিন্টু হাওলাদার, মনির হোসেন হাওলাদার প্রমুখ।

এসময় তারা বলেন, এই সড়ক দিয়েই স্থানীয় দুটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা যাতায়াত করেন। কয়েকটি গ্রামের মানুষের যাতায়াতের জন্য এই সড়কটি একসময় ১৫ ফুট চওড়া ছিল। সেটা দিঘির ভাঙনে কমতে কমতে তিন ফুটে এসে পৌছেছে। এখন পাশাপাশি দুইজন লোকের চলতে কষ্ট হয়।

তারা আরও বলেন, অভিভাবকরা তাদের ছেলে মেয়েদের বিদ্যালয়ে পাঠিয়ে দুঃচিন্তায় থাকেন। বর্ষার সময় পা পিছলে দিঘিতে পরে যাওয়ার অহরহ ঘটনা ঘটেছে। কোন যানবাহন চলাচল করতে না পারায় স্থানীয়দের নিত্য দিনের জিনিসপত্র নিজেদের কাধে বহন করতে হয়। কেউ অসুস্থ হলে দিঘির এই অংশের সড়ক তাদের জন্য সীমাহীন কষ্টের কারণ হয়। তাই আমরা অতিদ্রুত সড়ক সংষ্কার ও দিঘির অংশের সড়কে ভাঙন রোধে কার্যকর পদক্ষেপের আবেদন জানাচ্ছি।

প্রায় ঘন্টাব্যাপী মানববন্ধনে স্থানীয় বাসিন্দা ও বিভিন্ন শ্রেনী পেশার মানুষ অংশ নেন।

সর্বশেষ - সারা দেশ

আপনার জন্য নির্বাচিত

ইসরাইলি বাহিনীর হামলার প্রতিবাদ এবং স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবীতে ঝালকাঠিতে মানববন্ধন

ধনী হওয়ার ৫ উপায় জেনে নিন

জাজিরার বিকেনগর বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

আপনার শিশুদেরকে মোবাইল আসক্তি থেকে দুরে রাখুন-ইউএনও নজরুল ইসলাম

ঝিনাইদহ-৩ এর পরিবর্তনের প্রতীক ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল

জেল হত্যা ইতিহাসের অন্যতম বর্বরোচিত কালো অধ্যায় .. লায়ন মোঃ গনি মিয়া বাবুল

বাংলাদেশে রাজনৈতিক বন্দিদের মুক্তির আহ্বান জানাল জাতিসংঘ

চট্টগ্রাম-১০ আসনে উপনির্বাচন ৩০ জুলাই

হলিধানী মাধ্যমিক বিদ্যালয়ে ৬ষ্ঠ শ্রেণীর নতুন বই বিতরণ

মুক্ত হিমাগরের নামে মিথ্যা, বানোয়াট ও বিভ্রান্তকর খবরের প্রতিবাদ