বুধবার , ৮ নভেম্বর ২০২৩ | ২৫শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরো
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কৃষি ও প্রকৃতি
  9. ক্যাম্পাস
  10. খাদ্য ও পুষ্টি
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. চট্টগ্রাম
  15. চাকরীর খবর

আকুর বিল পরিশোধের পর রিজার্ভ নামল ১৯ বিলিয়ন ডলারে

প্রতিবেদক
বার্তা প্রবাহ
নভেম্বর ৮, ২০২৩ ১২:২৫ পূর্বাহ্ণ

অনলাইন ডেস্ক : এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের (আকু) আমদানি বিল পরিশোধের পর দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ নেমেছে ১৯ বিলিয়ন ডলারে।

মঙ্গলবার আকুর সেপ্টেম্বর-অক্টোবর মাসের বিল ১২১ কোটি ডলার পরিশোধ করা হয়েছে। এর পরই রিজার্ভ কমে ১৯.৪৫ বিলিয়ন ডলার হয়।

বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, এখন গ্রস রিজার্ভ ২৬ দশমিক ৪২ বিলিয়ন ডলার। কিন্তু আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) এর শর্ত অনুযায়ী বিপিএম-৬ ম্যাথোডের ভিত্তিতে বাংলাদেশ ব্যাংকের হিসাবের সঙ্গে ৫.৭৬ বিলিয়ন ডলারের পার্থক্য রয়েছে। অর্থাৎ বিপিএম-৬ ম্যানুয়াল অনুযায়ী গ্রস রিজার্ভ ২০ দশমিক ৬৬ বিলিয়ন। এখান থেকে আকুর বিল পরিশোধের পর দেশের রিজার্ভ কমে ১৯.৪৫ বিলিয়ন ডলারে নামলো।

প্রতি দুই মাস অন্তর বাংলাদেশ, ভুটান, ভারত, ইরান, মালদ্বীপ, মিয়ানমার, নেপাল, পাকিস্তান ও শ্রীলঙ্কার মধ্যকার লেনদেনের দায় পরিশোধ করা হয় আন্তঃদেশীয় লেনদেন নিষ্পত্তি ব্যবস্থা-আকুর মাধ্যমে। ইরানের রাজধানী তেহরানে আকুর সদরদপ্তর।

সম্প্রতি বৈশ্বিক উচ্চ মূল্যস্ফীতির কারণে বৈদেশিক মুদ্রায় টান পড়ে। সেই সঙ্গে কমতে থাকে প্রবাসী আয়। সরকারের জ্বালানি, খাদ্য আমদানি ও বৈদেশিক ঋণ পরিশোধ করতে হয় রিজার্ভ থেকে। এর ফলে আশঙ্কাজনকভাবে কমতে থাকে রিজার্ভ। এরই মধ্যে আকুর বিল পরিশোধের ফলে রিজার্ভ আরও কমল।

সর্বশেষ - খুলনা

আপনার জন্য নির্বাচিত

শরীয়তপুরে স্বেচ্ছাসেবক দলের ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পৌরসভা স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দের অংশগ্রহণ

রংপুরে তৃতীয় লিঙ্গের প্রার্থীর ওপর জাতীয় পার্টির কর্মী-সমর্থকদের হামলা

প্রেসক্লাব চিলমারী‘র কমিটি গঠন পূণরায় সভাপতি লিটু, সাধারন সম্পাদক ছাবেদ

টঙ্গী সরকা‌রি ক‌লে‌জের ৬তলা একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

ঝিনাইদহে ধর্ষন মামলায় ইউপি চেয়ারম্যানের যাবজ্জীবন

বিএনপি’র ২১৭ নেতাকে বহিষ্কার

বিএনপির মধ্যে চরম হতাশা বিরাজ করছে : পররাষ্ট্রমন্ত্রী

রায়গঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ে এস,এস,সি শিক্ষার্থীদের বিদায় ও নবীনবরন দোয়া অনুষ্ঠিত

জনমতের কেন্দ্রে এবিএম মোশাররফ হোসেন, মন্ত্রিত্বে দেখতে চায় পটুয়াখালীবাসী

উপজেলা নির্বাচনও ডা‌মি, বর্জন করুন: রিজভী