শুক্রবার , ২ মে ২০২৫ | ১১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরো
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কৃষি ও প্রকৃতি
  9. ক্যাম্পাস
  10. খাদ্য ও পুষ্টি
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. চট্টগ্রাম
  15. চাকরীর খবর

আবারও ব্যাট-বল নিয়ে মাঠে নামছেন শোবিজ তারকারা

প্রতিবেদক
বার্তা প্রবাহ
মে ২, ২০২৫ ৯:২২ পূর্বাহ্ণ

অনলাইন ডেস্ক : দুই বছর পর আবারও হাতে ব্যাট-বল নিয়ে মাঠে নামছেন দেশের তারকারা। অর্থাৎ, শুরু হচ্ছে সেলিব্রিটিদের নিয়ে আয়োজিত ক্রিকেট টুর্নামেন্ট ‘সেলিব্রিটি ক্রিকেট লিগ’ (সিসিএল)। তবে এই আয়োজন আগে নিয়মিতই ছিল। মাঝে নিজেদের মধ্যে বিবাদে জড়িয়ে বন্ধ হয়ে যায় টুর্নামেন্টটি।

২০২৩ সালে সর্বশেষ আয়োজন করা হয়েছিল সিসিএল-এর। তবে দুই বছর পর ফের মাঠে গড়ানো এই আসরটি এবার বদলে যাচ্ছে নাম ফরম্যাটে। চারটি দলের অংশগ্রহণে আগামী ৫ মে থেকে শুরু হচ্ছে ‘সেলিব্রিটি চ্যাম্পিয়নস ট্রফি’ বা সিসিটি।

এর আগে টুর্নামেন্টটির আয়োজন হয়েছিল ইনডোরে। এবার তা হতে যাচ্ছে উন্মুক্ত মাঠে। আগের মতো ৬ ওভারে নয়, টি২০ ফরম্যাটে অনুষ্ঠিত হবে ম্যাচগুলো।

আকর্ষণীয় এই টুর্নামেন্টের চারটি দল হলো- গ্ল্যাডিয়েটর্স, কিংস, ওয়ারিয়র্স, এবং স্পারটান্স অংশ নিচ্ছে। প্রতিটি দলেই অংশ নিচ্ছেন দেশের শোবিজ অঙ্গনের জনপ্রিয় তারকারা।

জানা গেছে, টুর্নামেন্টে খেলবেন জনপ্রিয় অভিনেতা সিয়াম আহমেদ, শরিফুল রাজ, ইরফান সাজ্জাদ, তৌসিফ মাহবুব, জিয়াউল রোশান, জয় চৌধুরী, সাঞ্জু জন, অভিনেত্রী মেহজাবীন চৌধুরী, দীপা খন্দকার, তাসনিয়া ফারিণ, সংগীতশিল্পী আরফিন রুমি, জাকিয়া সুলতানা কর্নিয়া, নির্মাতা গিয়াস উদ্দিন সেলিম, মোস্তফা কামাল রাজ, তানিম রহমান অংশু এবং প্রবীর রায় চৌধুরীসহ অনেক তারকারাই।

টুর্নামেন্টটি সামনে রেখে বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে ট্রফি উন্মোচন অনুষ্ঠান। সেখানে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে দলের খেলোয়াড়দের নাম।

ফাইনালসহ মোট ম্যাচ হবে ৭টি। তারকাদের এই টুর্নামেন্টটি সম্প্রচার করবে টি-স্পোর্টস।

সর্বশেষ - নির্বাচনী হাওয়া

আপনার জন্য নির্বাচিত

তত্ত্বাবধায়ক সরকার ইস্যুতে রিভিউ শুনানি আজ

মহেশপুরের নবাগত ইউএনও খাদিজা খাতুনকে ফুলের শুভেচ্ছা জানালেন বিদায়ী ইউএনও

কোটচাঁদপুরে পোলিং এজেন্ট প্রশিক্ষণ অনুষ্ঠিত

নড়াইলে সময় টিভি’র সাংবাদিকের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ঝিনাইদহে মানববন্ধন

জাপার চেয়ারম্যান রওশন এরশাদ

তুবা সমাজ কল্যাণ সোসাইটির উদ্যোগে রান্না করা খাবার বিতরন

তেঁতুলতলা-নলডাঙ্গা সড়কে নারিকেল গাছের সৌন্দর্য্য বৃদ্ধিতে যার অবদান

ঝিনাইদহে নকল ও ভেজাল কৃষি উপকরনের ক্ষতিকর প্রভাব বিষয়ে সচেতনতা সভা

ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্থদের মাঝে ত্রান বিতরণ করলেন আমির হোসেন আমু

বাড়িতেই সহজে বানান আমের স্পঞ্জ আচার