বৃহস্পতিবার , ১৫ মে ২০২৫ | ১১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরো
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কৃষি ও প্রকৃতি
  9. ক্যাম্পাস
  10. খাদ্য ও পুষ্টি
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. চট্টগ্রাম
  15. চাকরীর খবর

কালীগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিস দলিল লেখক সমিতির নির্বাচন-২০২৫ সম্পন্ন

প্রতিবেদক
বার্তা প্রবাহ
মে ১৫, ২০২৫ ৬:০৯ অপরাহ্ণ

এম এফ ইসলাম, কালিগঞ্জ (গাজিপুর) প্রতিনিধি : গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলা সাব-রেজিস্ট্রি অফিসের দলিল লেখক ও স্ট্যাম্প ভেন্ডার কল্যাণ সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন :-২০২৫ অনুষ্ঠিত হয়েছে । এতে সভাপতি হিসেবে পূণরায় নির্বাচিত হয়েছে মো:আশরাফুল আলম (কাজল) ও সাধারণ সম্পাদক হিসেবে মোঃ হায়দার আলী শেখ নির্বাচিত হয়েছেন। ১৫ই মে ২০২৫ (বৃহস্পতিবার) দলিল লেখক সমিতির অফিসে সকাল ১০ টা থেকে বিকাল ২ টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ চলে।এসময় নির্বাচন কমিশন এর দায়িত্ব পালন করেছেন হাফিজুর রহমান, সহকারী নির্বাচন কমিশন এর দায়িত্ব দায়িত্ব পালন করে নুরুল ইসলাম, সমন্বয়কারী মো: আনারুল হক (বাচ্চু), মো: জাকির হোসেন খন্দকার, মো: আমিনুল ইসলাম। ভোট গ্রহন শেষে বিকাল ৫ ঘটিকার সময় নির্বাচনের ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিশন। ১৯৯৬ সালে প্রতিষ্ঠিত হয়ে বর্তমানে সংগঠনে ১০০ জন ভোটারের মধ্য ৯৯জন ভোটার ভোট প্রদান করেন। মোট ১১টি পদে ১৮ জন প্রতিদ্বন্দিতা করেছেন। নির্বাচনের মাধ্যমে যারা বিজয়ী হয়েছেন তারা হলেন, সভাপতি মোঃ আশরাফুল ইসলাম (কাজল) পেয়েছেন ৫১ ভোট, সহ সভাপতি মোনায়েম খাঁন ৭৩ ভোট, সাধারণ সম্পাদক মো: হায়দার আলী শেখ ৩৩ ভোট, বিনা প্রতিদ্বন্দ্বিতায় যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মো: যোবায়ের আলম (শিমুল), সাংগঠনিক সম্পাদক মোঃ মজিবুর রহমান, প্রচার সম্পাদক মোঃ মুনসুর আলম শেখ, অর্থ বিষয়ক সম্পাদক আবু তাহের ৫০ ভোট, দপ্তর সম্পাদক কামরুজ্জামান লিটন ভোট ৫০, কার্যকরী কমিটির মো: মোতাছিম বিল্লাহ ( নয়ন) সদস্য ৭৪ ভোট, মিজানুর রহমান ৫৭ভোট, হাবিব রানা ৫৭ভোট পেয়ে নির্বাচিত হয়েছে। নির্বাচন চলাকালীন সময় কেন্দ্রে উপস্থিত হয়ে নির্বাচন পরিদর্শনে এসে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোঃ আলাউদ্দিন বলেন, নির্বাচনকে কেন্দ্র করে দলিল লেখক ও ভেন্ডারদের মাঝে উৎসাহ, আনন্দ দেখে খুবি ভালো লাগছে। চারপাশে উৎসব মুখর পরিবেশ বিরাজমান রয়েছে। এবারের নির্বাচন অন্ত্যান্ত শান্তিপূর্ণ ভাবে অনুষ্ঠিত হচ্ছে। আশা করি যারা নির্বাচিত হবে তাদের মাধ্যমে কালীগঞ্জ সাব- রেজিস্ট্রার অফিসের দলিল লেখক ও স্ট্যাম্প ভেন্ডার কল্যাণ সমিতির উন্নয়ন ও সেবার মান বৃদ্ধি পাবে। নির্বাচিত সকলকে আমার পক্ষ থেকে জানাই প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন জানাই।

 

 

সর্বশেষ - সারা দেশ

আপনার জন্য নির্বাচিত

কলাপাড়া পৌরসভা নির্বাচন ঘিরে তুঙ্গে রাজনৈতিক উত্তাপ

বৈষম্যের শিকার অফিসারদের আবেদনপত্র ২১ সেপ্টেম্বরের মধ্যে জমা দিতে হবে

সাব-এডিটরস কাউন্সিলের স্মরণিকায় লেখা আহ্বান

নলছিটিতে বিকাশ, নেটওয়ার্কিং ও এ্যাডভোকেসি বিষয়ক রিফ্রেশার্স প্রশিক্ষণ অনুষ্ঠিত

জাতীয় সংসদ নির্বাচনী আচরণবিধি ভঙ্গের দায়ে ভ্রাম্যমান আদালতে জরিমানা

পাখি ভ্যানের ধাক্কায় ৫ বছরের শিশুর মৃত্যু

অবৈধভাবে নদীর তীরের মাটি কাটায় ভেকু জব্দ

মৈত্রীবাংলা সাহিত্য পুরস্কার পেলেন, বিশিষ্ট কবি ও গীতিকার নীলিমা নীলা

মুলাদীর কৃতি সন্তান মোঃ কামরুজ্জামান সমাজ সেবায় বিটিএসএফ সম্মাননায় ভূষিত

ভারতে সেনাপ্রধানের মেয়াদ বাড়ল