শনিবার , ১১ নভেম্বর ২০২৩ | ১১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরো
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কৃষি ও প্রকৃতি
  9. ক্যাম্পাস
  10. খাদ্য ও পুষ্টি
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. চট্টগ্রাম
  15. চাকরীর খবর

সংসদ নির্বাচনের প্রস্তুতি; জেলায় জেলায় যাচ্ছে ব্যালট বাক্স

প্রতিবেদক
বার্তা প্রবাহ
নভেম্বর ১১, ২০২৩ ১১:৪১ পূর্বাহ্ণ

অনলাইন ডেস্ক : আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতির অংশ হিসেবে এবার জেলায় জেলায় পাঠানো হয়েছে ব্যালট বাক্স। শুক্রবার (১০ নভেম্বর) নির্বাচন ভবন ও আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয় থেকে ভোটের এ উপকরণ মাঠ পর্যায়ে পাঠানো হয়।

এ বিষয়ে ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ বলেন, নির্বাচনের জন্য প্রায় ১৩ ধরনের উপকরণের প্রয়োজন পড়ে। এগুলোর মধ্যে রয়েছে- ব্যালট বাক্স, ব্যালট বাক্সের ঢাকনা ও লক, অমোচনীয় কালি, বিভিন্ন ধরনের সিল, স্ট্যাম্প, বিভিন্ন ধরনের ব্যাগ, কাগজ, প্যাড, রশি প্রভৃতি। এগুলো মাঠ পর্যায়ে পাঠিয়ে দেওয়া হয়েছে। মনোনয়নপত্রও পৌঁছে গেছে মাঠ পর্যায়ে। আর ব্যালট পেপার ছাপানো হবে প্রার্থিতা প্রত্যাহারের পরে।

ইসি কর্মকর্তা বলেন, নির্বাচনের প্রায় সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। কিছু কাজ রয়েছে যেগুলো তফসিল ঘোষণার পর করতে হয়। তফসিল হয়ে গেলে সে কার্যক্রমগুলো নির্ধারিত পদ্ধতিতে সম্পন্ন করা হবে।

উল্লেখ্য, সংসদ নির্বাচনের ভোটার সংখ্যা ১১ কোটি ৯৬ লাখ ৯১ হাজার ৬৩৩ জন। এদের মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৭ লাখ ৭১ হাজার ৫৭৯ জন ও নারী ভোটার ৫ কোটি ৮৯ লাখ ১৯ হাজার ২০২ জন। আর তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ৮৫২ জন। এসব ভোটারের জন্য সাড়ে ৩ লাখের মতো ব্যালট বাক্স সংরক্ষণ করেছে ইসি।

সর্বশেষ - সারা দেশ

আপনার জন্য নির্বাচিত

ঝালকাঠিতে এমপি হারুন ও মনিরসহ ৭ জনের মনোনয়ন বাতিল

ইসলামী বিশ্ববিদ্যালয় শিবির সভাপতি ও সেক্রেটারির পরিচয় প্রকাশ্যে

জাতীয় স্মৃতিসৌধে জাতীয় নাগরিক পার্টির নেতাদের শ্রদ্ধা

ঝিনাইদহে ভর্তুকি মুল্যে টিসিবির পণ্য বিক্রি শুরু

লড়াই-সংগ্রামের মাধ্যমে দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করব: নজরুল

অন্তর্বর্তী সরকারকেই ভালো সমাধান মনে করছে জনগণ : ড. মুহাম্মদ ইউনূস

বাধ ভেঙে নদীতে বিলীন নলছিটির ভাঙন কবলিত এলাকায় ইউএনও ও পানি উন্নয়ন বোর্ড

জিয়ার মৃত্যুবার্ষিকীতে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির তিন দিনের কর্মসূচি

তফসিল ঘোষণার উপযুক্ত পরিবেশ রয়েছে : ইসি সচিব

বাংলাদেশ সাংবাদিক লেখক ঐক্য ফোরামের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত