সোমবার , ৯ মার্চ ২০২৬ | ১১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরো
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কৃষি ও প্রকৃতি
  9. ক্যাম্পাস
  10. খাদ্য ও পুষ্টি
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. চট্টগ্রাম
  15. চাকরীর খবর

হাদি হত্যার বিচার নিয়ে কোন নাটক করলে তা রুখে দেওয়া হবে : হাদির পরিবার

প্রতিবেদক
admin2
মার্চ ৯, ২০২৬ ৪:১১ অপরাহ্ণ

বালী তাইফুর রহমান তূর্য, নলছিটি প্রতিনিধি: ভারতে গ্রেপ্তারকৃত ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওমসান বিন হাদি হত্যা মামলার আসামিদের দ্রুততম সময়ের মধ্যে দেশে ফিরিয়ে এনে দৃষ্টান্তমূলক শাস্ত্রি নিশ্চিত করার দাবি জানিয়েছেন তাঁর পরিবার। আজ সোমবার বেলা ১২টায় ঝালকাঠির নলছিটি প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে হাদির বোন মাছুমা হাদি এ দাবি জানান। হাদি হত্যার বিচার নিয়ে কোন নাটক মঞ্চস্থ হলে, বাংলাদেশ পন্থি হাদি সমর্থকদের নিয়ে তা রুখে দেওয়া হবে বলেও হুশিয়ারি দেন তিনি। এসময় প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে তাদের পরিবারের নিরাপত্তা ও হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচারের দাবি করেন তিনি।

সংবাদ সম্মেলনে হাদির ভগ্নিপতি আমির হোসেন, প্রতিবেশী তৌহিদ আলম মান্না, সাইদুল কবির রানা, মুফতি হানযালা নোমানী, শাহাদাত আলম ও সাথি আক্তার উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে মাছুমা হাদি অভিযোগ করেন, গত বছরের ১২ ডিসেম্বর তাঁর ভাই ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদিকে প্রকাশ্যে গুলি চালিয়ে হত্যা করা হয়। ঘটনার ৮৭ দিন পার হলেও তদন্তকারী সংস্থা আদালতে চার্জশীট দিতে পারেনি। জাতিসংঘের তত্ত্বাবধায়নে তদন্ত সম্পন্ন করে চার্জশীট দাখিলেরও দাবি জানান তিনি।

মাছুমা হাদি বলেন, আমরা সংবাদমাধ্যমে জানতে পেরেছি, হাদি হত্যার প্রধান আসামি শুটার ফয়সাল করিম ও তাঁর সহযোগী আলমগীর হোসেন ভারতে গ্রেপ্তার হয়েছে। বাংলাদেশ সরকারের কাছে আমাদের দাবি, ভারতের সঙ্গে বন্দিবিনিময় চুক্তি অনুযায়ী অল্প সময়ের মধ্যে খুনিদের দেশে ফিরিয়ে এনে প্রচলিত আইনের মাধ্যমে বিচার করতে হবে। এই হত্যার পেছনের নির্দেশদাতা, অর্থের যোগানদাতা, শুটারকে ভারতে পালিয়ে যেতে সহায়তাকারীসহ সকল দোষীদের নাম জনসম্মুখে প্রকাশ করতে হবে। ঘটনার সঙ্গে জড়িত সকলকে আইনের আওত্য়া এনে বিচার করার দাবি জানান তিনি। কোন দায়সারা চার্জশীট দেওয়া হলে, তা প্রত্যাখ্যান করা হবে বলেও জানান তিনি।

সর্বশেষ - সারা দেশ

আপনার জন্য নির্বাচিত

আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ৪৮ নং ওয়ার্ডে গণসংযোগ

বাগেরহাটে আন্তর্জাতিক গ্রামীন নারী দিবস পালিত

সিদ্ধকাঠী মাধ্যমিক বিদ্যালয়ে নিয়োগ বাণিজ্যের প্রতিবাদে মানববন্ধন-বিক্ষোভ

কাপ্তাইয়ে মিঠা পানির কচ্ছপ উদ্ধার করে কর্ণফুলী নদীতে অবমুক্ত

অহনা কাকে জানোয়ার বলেছিলেন, জানালেন শামীম!

আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত: ইসি সচিব

ট্রাম্পের দ্বিতীয় ১০০ দিন : ট্রাম্পের জন্য শুরু হচ্ছে আসল চ্যালেঞ্জ

বগুড়ায় চালের বাজার নিয়ন্ত্রণে মাঠে জেলা প্রশাসন

জাহানারা ইসলাম ইন্তেকালে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের শোকবার্তা

দর্শক আনন্দ পেলেই আমার পরিশ্রম সার্থক: উত্তম অধিকারী