শুক্রবার , ২৬ জানুয়ারি ২০২৪ | ২৫শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরো
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কৃষি ও প্রকৃতি
  9. ক্যাম্পাস
  10. খাদ্য ও পুষ্টি
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. চট্টগ্রাম
  15. চাকরীর খবর

সারা দেশের তাপমাত্রা কমে বাড়বে শৈত্যপ্রবাহ

প্রতিবেদক
বার্তা প্রবাহ
জানুয়ারি ২৬, ২০২৪ ৯:৪২ পূর্বাহ্ণ

অনলাইন ডেস্ক : দেশের উত্তরাঞ্চলের ওপর দিয়ে বয়ে যাওয়া শৈত্যপ্রবাহের বিস্তার হতে পারে। এছাড়া সারা দেশের তাপমাত্রা দুই ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে। বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) এমন পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস।

আবহাওয়াবিদ খো: হাফিজুর রহমান জানিয়েছেন, উপ-মহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন বাংলাদেশের উত্তরপশ্চিমাঞ্চলে অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, এর বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত।

শুক্রবার (২৬ জানুয়ারি) চট্টগ্রাম ও বরিশাল বিভাগের দু’এক জায়গায় হালকা বৃষ্টি/গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারা দেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং তা কোথাও কোথাও দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে। ঘন কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীণ নৌ-পরিবহন এবং সড়ক পরিবহনের চলাচল ব্যাহত হতে পারে।
এছাড়া নওগাঁ জেলাসহ রংপুর বিভাগের ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা বিস্তার লাভ করতে পারে। সারা দেশে রাতের তাপমাত্রা (১-২) ডিগ্রি সেলসিয়াস কমতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

শনিবার (২৭ জানুয়ারি) আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারা দেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং তা কোথাও কোথাও দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে। ঘন কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীণ নৌ-পরিবহন এবং সড়ক পরিবহনের চলাচল ব্যাহত হতে পারে। সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

সর্বশেষ - খুলনা

আপনার জন্য নির্বাচিত

মুন্সীগঞ্জে দুর্নীতি বিরোধী দিবস পালিত

চান্দিনা সেবা সংস্থার পক্ষ থেকে ইউএনও, ওসি ও উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তাকে ফুলেল শুভেচ্ছা

শাহজাদপুরে ছাত্রলীগ সভাপতির নেতৃত্বে সাংবাদিকের ওপর হামলা, মোবাইল ছিনতাই

আলফাডাঙ্গায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে মডেল প্রেসক্লাবের নেতৃবৃন্দর সৌজন্য সাক্ষাৎ

কুয়াকাটায় পর্যটককে মারধর ও ছিনতাইয়ের অভিযোগে যুবদল সভাপতিসহ গ্রেফতার ৩

ফিল্ম ক্লাব নতুন করে সাজাতে চান সামসুল আলম-ইকবাল

কিশোরী অপহরণ-ধর্ষণ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

শেরপুরে সাংবাদিকদের সাথে মতবিনিময় করলেন নবাগত পুলিশ সুপার আকরামুল হোসেন

চীনে আতঙ্ক নতুন ভাইরাস; ছড়িয়ে পড়ার শঙ্কায় জরুরি অবস্থা জারি!

জেলা প্রেস ক্লাব নরসিংদীর সভাপতি শফিকুল ইসলাম, সম্পাদক আশিকুর রহমান