শুক্রবার , ৭ নভেম্বর ২০২৫ | ১১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরো
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কৃষি ও প্রকৃতি
  9. ক্যাম্পাস
  10. খাদ্য ও পুষ্টি
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. চট্টগ্রাম
  15. চাকরীর খবর

চান্দিনা সেবা সংস্থার পক্ষ থেকে ইউএনও, ওসি ও উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তাকে ফুলেল শুভেচ্ছা

প্রতিবেদক
admin2
নভেম্বর ৭, ২০২৫ ৯:২৪ পূর্বাহ্ণ

সেলিমুজ্জামন (সেলিম), চান্দিনা (কুমিল্লা) প্রতিনিধি: চান্দিনা ডিপ্লোমা চিকিৎসকগণের সংগঠন “সেবা সংস্থা”-এর নবগঠিত কমিটির পক্ষ থেকে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা জনাব মোঃ আরিফুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ আশরাফুল আলম এবং অফিসার ইনচার্জ (ওসি) জনাব জাবেদ উল আলম-কে ফুলের ব্রোকেট দিয়ে শুভেচ্ছা জানানো হয়।

এ সময় সংগঠনের নেতৃবৃন্দ উপজেলার ফার্মেসি মালিক, ফার্মাসিস্ট এবং ডিপ্লোমা প্রেসক্রিপশনারদের নানাবিধ সমসাময়িক সমস্যা ও অসুবিধা তুলে ধরেন। বিশেষ করে প্রশাসনের হস্তক্ষেপে মুদি দোকানে ঔষধ বিক্রি বন্ধ, নন-সার্টিফিকেটধারীদের চিকিৎসা কার্যক্রম বন্ধ, নিম্নমানের কোম্পানির ওষুধ বিক্রি রোধ ইত্যাদি বিষয়ে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়।

এছাড়াও ডিপ্লোমা চিকিৎসকরা যাতে অহরহ অ্যান্টিবায়োটিক ও ইনজেকশন প্রয়োগ না করে এবং প্রয়োজনবোধে রোগীকে বিশেষজ্ঞ চিকিৎসকের নিকট রেফার করেন, সে বিষয়ে প্রশাসনিক সচেতনতা ও দিকনির্দেশনার আহ্বান জানানো হয়।

উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা প্রশাসনের পক্ষ থেকে আশ্বাস প্রদান করেন যে, সেবা সংস্থার উদ্যোগে বিভিন্ন ইউনিয়নে ফ্রি মেডিকেল ক্যাম্প আয়োজন, ডিপ্লোমাধারী চিকিৎসকদের স্বল্পমেয়াদি প্রশিক্ষণ (শর্ট কোর্স) প্রদানের মাধ্যমে আরও দক্ষ করে তোলার বিষয়টি বিবেচনায় নেওয়া হবে।

এর আগে সেবা সংস্থার অস্থায়ী কার্যালয় চান্দিনা আল রাজি ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টারে সংগঠনের সদস্যরা একত্রিত হয়ে কার্যক্রমকে আরও বিস্তৃত ও জনকল্যাণমুখী করার লক্ষ্যে পরিকল্পনা প্রণয়ন করেন। আলোচনায় সামাজিক উন্নয়ন, দুঃস্থদের সহায়তা, বাল্যবিবাহ প্রতিরোধ ও দুর্যোগকালীন সেবা প্রদানের ওপর গুরুত্ব আরোপ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের— সভাপতি মোঃ আবুল কালাম আজাদ, সহ-সভাপতি মোঃ জসিম উদ্দিন ভূঁইয়া ও মোঃ দেলোয়ার হোসেন,
সাধারণ সম্পাদক মোঃ ফারুক হোসেন মুন্সি, সহ-সাধারণ সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক মোঃ আবু তালেব ভূঁইয়া রাসেল,
অর্থ সম্পাদক মোঃ বাচ্চু মিয়া, আইন বিষয়ক সম্পাদক মোঃ আলী আশরাফ, এছাড়াও সদস্য মোঃ সোহেল রানা, মোঃ বিল্লাল হোসেন, অজিত সূত্রধর (মেডিকেল টেকনোলজিস্ট, আল রাজি ডায়াগনস্টিক), এবং বায়েজিদ ফার্মেসির এটেন্ডেন্ট মোঃ রুম্মান প্রমুখ।

চান্দিনা সেবা সংস্থা-র নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন যে, প্রশাসনের সহযোগিতায় স্থানীয় পর্যায়ে স্বাস্থ্যসেবা কার্যক্রম আরও গতিশীল ও জনবান্ধব হবে।

সর্বশেষ - সারা দেশ

আপনার জন্য নির্বাচিত

বায়ুদূষণে শীর্ষে ঢাকা

বনশ্রী-আফতাবনগর প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি বাবলু পন্ডিত, সম্পাদক জহির

বিএনপির ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে হরিনাকুন্ডু উপজেলা ও পৌর বিএনপির প্রস্তুতি সভা

আ.লীগের ক্লিন ইমেজ ব্যক্তিরা বিএনপির সদস্য হতে পারবেন: রিজভী

শাহজাদপুরে ছাত্রলীগ সভাপতির নেতৃত্বে সাংবাদিকের ওপর হামলা, মোবাইল ছিনতাই

১৭ দফা ইশতেহার দিয়েছেন ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী

নির্মাতাকে নিয়ে মুখ খোলার হুমকি দিলেন নায়িকা

অবরোধের ৬ দিনে অর্থনৈতিক ক্ষতি ৩.৫ বিলিয়ন ডলারের বেশি: জয়

তরুণীকে চাকরি দেওয়াসহ নানা প্রলোভনের ফাঁদে ফেলে ভারতে পাচার করে আসছে তারা

তুবা সমাজ কল্যাণ সোসাইটির ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত