শনিবার , ১ জুন ২০২৪ | ১১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরো
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কৃষি ও প্রকৃতি
  9. ক্যাম্পাস
  10. খাদ্য ও পুষ্টি
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. চট্টগ্রাম
  15. চাকরীর খবর

ঝালকাঠি জেলা প্রানীসম্পদ দপ্তরের আয়োজনে বিশ্ব দুগ্ধ দিবস পালিত

প্রতিবেদক
বার্তা প্রবাহ
জুন ১, ২০২৪ ১১:২৫ অপরাহ্ণ

বালী তাইফুর রহমান তূর্য, ঝালকাঠি (নলছিটি) প্রতিনিধি : “স্বাস্থ্য, মেধা,শক্তি চান প্রতিদিন দুধ খান” এই স্লোগান নিয়ে ঝালকাঠিতে পালিত হলো বিশ্ব দুগ্ধ দিবস ২০২৪। এসময় প্রান্তিক পর্যায়ের দুগ্ধ খামারিদের নিয়ে র‍্যালি ও আলোচনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এসময় জনসাধারণের মাঝে প্যাকেটজাত দুধ ও টি-শার্ট বিতরন করেন ঝালকাঠি জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ বখতিয়ার উদ্দিন। তিনি জনসাধারণের মাঝে দুধ ও দুগ্ধ জাত পন্য খেতে উৎসাহ প্রদান করেন, আগামীকাল ২রা জুন রবিবার সুগন্ধিয়া মডেল মাদ্রাসা সহ অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের মাঝে দুধ ও টি শার্ট বিতরন করবেন বলে জানা গেছে। এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা প্রানীসম্পদ সম্প্রসারন কর্মকর্তা সুরভি আক্তার, উপ-সহকারী প্রানীসম্পদ কর্মকর্তা মো. জহিরুল ইসলাম, মো: মোশারফ, মো: সাইফুল ইসলাম,মো: খায়রুজ্জামান, মো: মিজানুর রহমান, মো: রুবেল আশ্রাব, এলএফএ, শাহরিয়ার আজম এলএফএ, এসময় আরো উপস্থিত ছিলেন ভিশন ড্রাগস লিমিটেড এর সিনিয়র এরিয়া ম্যানেজার মশিউর রহমান রাসেল, মার্কেটিং এক্সিকিউটিভ মোঃ বাহাদুর খান সহ বিভিন্ন কোম্পানির প্রতিনিধিগন, এআই টেকনিশিয়ান,এলএসপি কর্মী গন উপস্থিত ছিলেন সার্বিক অর্থয়ানে ছিলেন এলডিডিপি প্রকল্প।

জানা যায় দুগ্ধখাতের কার্যক্রম বাড়াতে ২০০১ সালে এফএও ১ জুনকে বিশ্ব দুগ্ধ দিবস হিসেবে ঘোষণা করে। ওই বছর থেকে প্রতি বছর বিশ্বব্যাপী দিবসটি উদযাপিত হয়ে আসছে।

দিবসটি উদযাপন উপলক্ষে প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের সহায়তায় প্রাণিসম্পদ অধিদপ্তর বেশকিছু পরিকল্পনা ও কার্যক্রম হাতে নিয়েছে। এ ছাড়া এ খাতের বেসরকারি কোম্পানিগুলোও বেশকিছু কর্মসূচি পালন করছে। পাশাপাশি এদিন প্রতিটি জেলা সদরে জেলা প্রাণিসম্পদ দপ্তরের আয়োজনে দিবসটি পালিত হবে।

সর্বশেষ - সারা দেশ

আপনার জন্য নির্বাচিত

নেলসন ম্যান্ডেলা পিস এ্যাওয়ার্ড- ২০২৪ পেলেন আবুল হাসান মাস্টার

মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ৬জনের মৃত্যু ঘটনার ঘাতক বাস চালক গ্রেপ্তার

শেরপুরে খ্রীষ্ট ধর্মাবলীদের ওয়ানগালা অনুষ্ঠিত

দ্বাদশ সংসদে বিরোধী দলীয় নেতা জিএম কাদের, উপনেতা আনিসুল ইসলাম

দাগনভূঞায় চুরির চেষ্টাকালে ২ চোরকে গ্রেফতার

সুন্দরবনের চালকি খাল এলাকা থেকে ১৩২ কেজি হরিণের মাংস ও ১ টি নৌকা জব্দ

জাহাঙ্গীর আলমের আলোর ডেউ বইয়ের মোড়ক উন্মোচন

ট্রাম্পের দ্বিতীয় ১০০ দিন : ট্রাম্পের জন্য শুরু হচ্ছে আসল চ্যালেঞ্জ

চীনে শক্তিশালী ভূমিকম্পের আঘাত

বগুলাগাড়ীর স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষিকার অপসরণের দাবিতে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি