বুধবার , ৮ নভেম্বর ২০২৩ | ১১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরো
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কৃষি ও প্রকৃতি
  9. ক্যাম্পাস
  10. খাদ্য ও পুষ্টি
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. চট্টগ্রাম
  15. চাকরীর খবর

ফের বিএনপির ৪৮ ঘণ্টার অবরোধ শুরু

প্রতিবেদক
বার্তা প্রবাহ
নভেম্বর ৮, ২০২৩ ৯:১৩ পূর্বাহ্ণ

অনলাইন ডেস্ক : দ্বিতীয় দফায় ৪৮ ঘণ্টার অবরোধ শেষে ২৪ ঘণ্টা বিরতির পর আবারও ৪৮ ঘণ্টা অবরোধ ডেকেছে বিএনপি। আজ ভোর ৬টা থেকে শুক্রবার ভোর ৬টা পর্যন্ত চলবে তৃতীয় দফার এ অবরোধ। সোমবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ এ ঘোষণা দেন।

এদিকে জামায়াতে ইসলামীসহ সমমনা দলগুলোও একই কর্মসূচি ঘোষণা করেছে। ২৮ অক্টোবরের মহাসমাবেশে হামলা ও পণ্ড করা, হাজার হাজার নেতাকর্মীকে গ্রেফতারের প্রতিবাদ এবং সরকারের পদত্যাগের এক দফা দাবিতে অবরোধের কর্মসূচি দেওয়া হয়। ২৮ অক্টোবরের সংঘর্ষের পর বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলটির শীর্ষ পর্যায়ের অনেক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। এছাড়া গ্রেফতার অভিযানের মুখে আত্মগোপনে আছেন বিএনপির অনেক কেন্দ্রীয় নেতা।
এই পরিস্থিতির মধ্যে বিএনপি এবার গতকাল ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি’ দিবস উপলক্ষে কোনো কর্মসূচি পালন করেনি। রিজভী জানান, দলীয় কার্যালয় তালাবদ্ধ, নেতা-কর্মীদের অব্যাহত গ্রেফতারসহ উদ্ভূত পরিস্থিতির কারণে ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি’ দিবসের কর্মসূচি স্থগিত করা হয়েছে।
৪৮ ঘণ্টার অবরোধের কর্মসূচি নেতা-কর্মী ও দেশবাসীকে সর্বাত্মকভাবে তা পালন করার আহ্বান জানান রিজভী। একই সঙ্গে তিনি এত গ্রেফতার, হামলার মধ্যেও ‘সর্বাত্মক অবরোধ কর্মসূচি সফল করায়’ দলের সর্বস্তরের নেতা-কর্মীসহ দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা জানান।

সর্বশেষ - সারা দেশ

আপনার জন্য নির্বাচিত

ঢাকা ক্যারেজ ডিপোর হেড টিএক্স আর মো: রাফি উদ্দিন’র জন্মদিন পালিত

নলছিটিতে পলিথিন কারখানায় মোবাইল কোর্ট, দশ হাজার টাকা জরিমানা

“একজন চিকিৎসকের সোনালী ছোঁয়া; জীবন ফিরে পেল আমার বাবা”

আমরা যুদ্ধের মধ্যে জড়াতে চাই না : মির্জা ফখরুল

নলছিটিতে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা

সাংবাদিক জুলিয়ান জয়ের শ্বশুর মিস্টার অজিত দাসের তৃতীয় মৃত্যুবার্ষিকী আজ

মিথ্যা ও গায়েবী মামলায় হাজিরা দিলেন বিএনপি নেতারা

জুলাই ঘোষণাপত্রের খসড়া চূড়ান্ত, ৫ আগস্ট জাতির সামনে উপস্থাপন

শেরপুরে বন্যার পানি কমায় স্পষ্ট হচ্ছে ক্ষতচিহ্ন; সড়কে ১২৫ কোটি টাকার ক্ষতি

সেহরীতে রান্না করুন কাঁচকলা দিয়ে শিং মাছ