বুধবার , ২২ মে ২০২৪ | ১লা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরো
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কৃষি ও প্রকৃতি
  9. ক্যাম্পাস
  10. খাদ্য ও পুষ্টি
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. চট্টগ্রাম
  15. চাকরীর খবর

ভারতে নিখোঁজ এমপি আনারের খন্ডিত মরদেহ কলকাতার একটি ফ্ল্যাট থেকে উদ্ধার

প্রতিবেদক
বার্তা প্রবাহ
মে ২২, ২০২৪ ২:২৫ অপরাহ্ণ

নাঈমুর রহমান, বিশেষ প্রতিনিধি: ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য ও আওয়ামী লীগের সভাপতি আনোয়ারুল আজিম আনারের মরদেহ উদ্ধার করেছে ভারতের পুলিশ।

বুধবার ২২মে সকালে কলকাতার নিউটাউন এলাকার সঞ্জিভা গার্ডেন থেকে তার খন্ডিত মরদেহ উদ্ধার করা হয়। এ সময় ২ জনকে আটক করেছে পুলিশ।

বাংলাদেশের একটি গোয়েন্দা সূত্র জানায়, এমপি আজীম একা ভারতে গেছেন বলে শুরু থেকে প্রচার করা হলেও আসলে তার সঙ্গে আরও দুজন ছিলেন। তারাও বাংলাদেশি বলে এখন পর্যন্ত তথ্য মিলেছে। সিসিটিভি ক্যামেরার কিছু ফুটেজে ভারতীয় গোয়েন্দারা এমন তথ্য পেয়েছেন। ওই দুই ব্যক্তি এমপি আজীমের দীর্ঘদিনের পরিচিত। তাদের বাড়ি এমপির এলাকায় বলে ধারণা করা হচ্ছে।

এর আগে গত ১২ মে সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার চিকিৎসার জন্য ভারতে যান। একটি ভিডিওতে দেখা গেছে, দর্শনার বর্ডার দিয়ে ভারতে প্রবেশ করেন এমপি আনার। ইমিগ্রেশন শেষ করে ভ্যানে চড়ে ভারতের অভ্যন্তরে প্রবেশ করেন তিনি। এ সময় এমপি আনার সাদা শার্ট পরিহিত ছিলেন। ভ্যানচালক আর এমপি আনার ছিলেন ও পিছনে একটি ব্যাগও ছিল।

ভারতে গিয়ে পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার বরানগর থানার অন্তর্গত ১৭/৩ মণ্ডল পাড়া লেনের বাসিন্দা তার দীর্ঘদিনের পরিচিত গোপাল বিশ্বাসের বাড়িতে উঠেন আনার। মূলত ডাক্তার দেখানোর উদ্দেশ্যে বাংলাদেশ থেকে ভারতে ওই বন্ধুর বাড়িতে আসেন তিনি। পরদিন ১৩ মে দুপুরে ডাক্তার দেখানোর উদ্দেশ্যে বেরিয়ে যান। কিন্তু সন্ধ্যা বেলায় ফেরার কথা থাকলেও তিনি আর ফিরে আসেননি। পরে গত ১৮ মে বরাহনগর থানায় একটি নিখোঁজের অভিযোগ দায়ের করেন গোপাল বিশ্বাস।

সর্বশেষ - নির্বাচনী হাওয়া

আপনার জন্য নির্বাচিত

ঘূর্ণিঝড় রেমাল: সুন্দরবনে দুই ঘণ্টা ধরে তাণ্ডব, ব্যাপক ক্ষয়-ক্ষতি

এফবিজেও এর মতবিনিময় সভা অনুষ্ঠিত

অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন করার চ্যালেঞ্জ নিতে চাই: সিইসি

নলছিটিতে ফিরোজা কাদের মোল্লা কলেজে বিনামূল্যে কলেজ ইউনিফর্ম ও বই বিতরণ

নারী দিবসে শরীয়তপুরে জেলা মহিলাদলের উদ্যোগে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

পিরোজপুরে বর্ণ্যঢ্য র‌্যালী ও আলোচনা সভার মধ্য দিয়ে মে দিবস পালিত

জিআই পণ্যের স্বীকৃতি পেল মুন্সীগঞ্জের ঐতিহ্যবাহী খাবার ‘পাতক্ষীর’

শত বর্ষের সেরা চলচ্চিত্রের তালিকায় ‘পথের পাঁচালী’

ঝিনাইদহ-৩ এ গনমানুষের প্রিয় নেতা ব্যারিস্টার কাজল!

সোমেশ্বরী নদীতে বালু লুটের মহোৎসব, হুমকির মুখে বালিজুরি সেতু-বসতবাড়ী