ঝিনাইদহ সদর উপজেলা প্রতিনিধি অয়ন ইসলাম : ঝিনাইদের প্রত্যন্ত অঞ্চলে আধুনিক ও উন্নত মানের স্বাস্থ্য সেবা পৌঁছে দিতে বিশেষ করে ঝিনাইদহ জেলার হরিনাকুন্ডু উপজেলার মানুষের সহজ ও স্বল্প খরচে স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে মুসা মিয়া ডায়াবেটিস সেন্টারটি স্থাপন করা হয়। ২০১৮ সালের বর্তমান ঝিনাইদহ – ২ আসনের সন্মানিত সংসদ সদস্য জনাব নাসের শাহরিয়ার জাহেদী মহুল দাদাভাই এর বাবা ভাষা সৈনিক মরহুম মোহাম্মদ জাহিদ হোসেন মুসা মিয়া ডায়াবেটিক সেন্টারটির ভিত্তি প্রস্তর স্থাপন করেন। মাত্র পাঁচ মাসের মধ্যেই ২৩ শে নভেম্বর অত্যাধুনিক ডায়াগনস্টিক যন্ত্রপাতি সহ সুসজ্জিত করে সেন্টার থেকে আনুষ্ঠানিক উদ্বোধন করেন দেশবর্ণ চিকিৎসক, বাংলাদেশ ডায়াবেটিক সমিতির সভাপতি অধ্যাপক এ.কে. আজাদ খান। উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ইব্রাহিম কার্ডিয়াক হসপিটাল এন্ড রিসার্চ ইনস্টিটিউট এর সিইও অধ্যাপক ডাঃ এম.এম. এ রশিদ এবং বারডেম এর এন্ডোক্রাইনলজি বিভাগের অধ্যাপক ডাঃ মোঃ ফারুক পাঠান । এটি হরিণাকুন্ডু উপজেলার মানুষের স্বাস্থ্য সেবা ব্যয় ও দুর্ভোগ লাঘবে ভূমিকার বিশেষ ভূমিকা পালন করছে। ঝিনাইদহ জেলার সর্বপ্রথম এই প্রতিষ্ঠানে ডায়াবেটিস নির্ণয় ও নিয়ন্ত্রণের জন্য সর্বাধুনিক যন্ত্রপাতি বিশেষ করে ফ্রিজ ড্রাইড কেমিস্ট্রি পদ্ধতিতে হরমোন সহ ইমিউনোকেমিস্ট্রি পরীক্ষার যন্ত্র ব্যবহৃত হয়। এখানে দুইজন অভিজ্ঞ চিকিৎসক নিয়মিত চিকিৎসা সেবা প্রদান করছেন। এখন পর্যন্ত প্রায় ১৭ হাজারের বেশি রোগী এই সেন্টার থেকে স্বাস্থ্যসেবা গ্রহণ করেছেন।



















