রবিবার , ৩০ জুলাই ২০২৩ | ১১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরো
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কৃষি ও প্রকৃতি
  9. ক্যাম্পাস
  10. খাদ্য ও পুষ্টি
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. চট্টগ্রাম
  15. চাকরীর খবর

শত বর্ষের সেরা চলচ্চিত্রের তালিকায় ‘পথের পাঁচালী’

প্রতিবেদক
বার্তা প্রবাহ
জুলাই ৩০, ২০২৩ ২:৫৪ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক : টাইম ম্যাগাজিনের গত ১০০ বছরের সেরা চলচ্চিত্রের তালিকায় জায়গা করে নিয়েছে উপমহাদেশের বিখ্যাত নির্মাতা সত্যজিৎ রায়ের ‘পথের পাঁচালী’।

১৯২০ সাল থেকে ২০২০ পর্যন্ত মুক্তি পাওয়া চলচ্চিত্রগুলোকে জায়গা দেওয়া হয়েছে এই তালিকায়।

১৯২০ সালে মুক্তি পাওয়া চলচ্চিত্র ‘দ্য ক্যাবিনেট অব ডক্টর ক্যালিগারি’ দিয়ে তালিকা শুরু। আর শেষ হয়েছে ২০১৯ সালের ‘ওয়ান্স আপন এ টাইম ইন হলিউড’ দিয়ে।
তালিকায় একমাত্র ভারতীয় সিনেমা হিসেবে জায়গা পেয়েছে পথের পাঁচালী। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের একই নামের উপন্যাস অবলম্বনে চলচ্চিত্রটি নির্মাণ করেন সত্যজিৎ। ১৯৫৫ সালে মুক্তি পায় সিনেমাটি। এটিই ছিল সত্যজিৎ রায়ের নির্মিত প্রথম চলচ্চিত্র। এই সিনেমা বিশ্ব দরবারে ভারতীয় চলচ্চিত্রের আলাদা পরিচয় তৈরি করে দেয়।

টাইম ম্যাগাজিনের এই তালিকায় রয়েছে ‘দ্য ক্যাবিনেট অব ডক্টর ক্যালিগারি’, ‘বাইসাইকেল থিফ’, ‘ব্রেথলেস’, ‘সাইকো’, ‘গন উইথ দ্য উইন্ড’, ‘সেভেন সামুরাই’, ‘ট্যাক্সি ড্রাইভার’, ‘দ্য গডফাদার পার্ট ২’, ‘লাস্ট ট্যাঙ্গো ইন প্যারিস’-এর মতো ক্লাসিক চলচ্চিত্রগুলো। তালিকায় রয়েছে ‘ইটি দ্য এক্সট্রা-টেরিস্ট্রিয়াল’ এবং ‘দ্য এম্পায়ার স্ট্রাইকস ব্যাক’। নতুন দশকের মধ্যে রয়েছে ‘ওয়ান্স আপন এ টাইম ইন হলিউড’, ‘মুলহল্যান্ড ড্রাইভ’, ‘প্যানস ল্যাবিরিন্থ’ এবং গ্রেটা গারউইগের ‘লিটল উইমেন’।

সর্বশেষ - সারা দেশ

আপনার জন্য নির্বাচিত

বিএনপিকে খুব বেশি বড় দল হিসেবে অভিহিত করা যায় না: হানিফ

দেশে ফিরলেন প্রধানমন্ত্রী

কেন্দ্রীয় শহীদ মিনারে সার্বক্ষণিক যেকোনো পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত র‍্যাব

লায়ন্স ইন্টারন্যাশনাল ৩১৫ এর বোর্ড অফ ডিরেক্টরি নির্বাচন সম্পন্ন

শেখ হাসিনাকে অভিনন্দন চেক প্রধানমন্ত্রীর

জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় নির্বাহী পরিষদ ও নীতি নির্ধারক পরিষদ সভা অনুষ্ঠিত

উচ্চ আদালতে প্রার্থীতা ফিরে পাওয়ায় পাল্টে গেছে সিরাজগঞ্জ-৩ আসনের হিসেব নিকেশ

জাতীয় পর্যায়ে ডেইরি আইকন-২০২৩ পুরস্কারে ভূষিত হলো গ্রামীণ জন উন্নয়ন সংস্থা

শেরপুরে ৩ লক্ষ টাকার ফেনসিডিলসহ মাদক কারবারি গ্রেপ্তার

ইফতারে থাকুক কাবলি ছোলার স্বাস্থ্যকর সালাদ!