মঙ্গলবার , ১২ ডিসেম্বর ২০২৩ | ১লা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরো
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কৃষি ও প্রকৃতি
  9. ক্যাম্পাস
  10. খাদ্য ও পুষ্টি
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. চট্টগ্রাম
  15. চাকরীর খবর

ব্যাংক হিসাবে ৭ হাজার নতুন কোটিপতি

প্রতিবেদক
বার্তা প্রবাহ
ডিসেম্বর ১২, ২০২৩ ১২:৫০ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক : দেশে বেড়েছে কোটিপতির সংখ্যা। ব্যাংক হিসাবে কোটি টাকার বেশি রয়েছে, এমন ব্যক্তি ও প্রতিষ্ঠানের সংখ্যা এখন এক লাখ ১৩ হাজার ৫৮৬টি।

২০২২ সালের সেপ্টেম্বর শেষে কোটি টাকার এ হিসাবের সংখ্যা ছিল এক লাখ ছয় হাজার ৫২০টি। বছরের ব্যবধানে কোটি টাকার হিসাবের সংখ্যা বেড়েছে সাত হাজার ৬৬টি। আর তিন মাসে বেড়েছে ৩২টি।

বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

দেশে মূল্যস্ফীতি এখন স্মরণকালের সর্বোচ্চ। চলছে বৈশ্বিক অর্থনৈতিক সংকটের অভিঘাত। নিম্নআয়ের মানুষের জীবনযাত্রার ব্যয় বেড়েছে, সঞ্চয় কমেছে। জীবন নির্বাহে ভোগান্তি বেড়েছে। তবুও বেড়েছে কোটি টাকার ব্যাংক হিসাবের সংখ্যা।

তথ্যানুযায়ী, চলতি ২০২৩ সালের সেপ্টেম্বর পর্যন্ত ব্যাংক খাতে মোট আমানতকারীর সংখ্যা ১৪ কোটি ৯৭ লাখ ৭০ হাজার ৬৮৪। এসব হিসাবে জমা আছে ১৭ লাখ ১৩ হাজার ১৩৪ কোটি টাকা। এর মধ্যে কোটি টাকার হিসাবে জমা আছে ৭ লাখ ২৫ হাজার ৫৫০ কোটি টাকা।

ব্যাংক খাতের মোট আমানতের ৪২ দশমিক ৩৫ শতাংশ কোটি টাকার হিসাবধারীদের।

বাংলাদেশ ব্যাংকের তথ্যানুযায়ী, ২০২৩ সালের সেপ্টেম্বরে এক কোটি এক টাকা থেকে পাঁচ কোটি টাকার হিসাব সংখ্যা ৮৯ হাজার ৭৬০। যাতে জমা এক লাখ ৮৭ হাজার ৩২৭ কোটি টাকা। পাঁচ কোটি এক টাকা থেকে ১০ কোটির ১২ হাজার ২২১টি হিসাবে জমা ৮৬ হাজার ৩১২ কোটি টাকা।

এছাড়া ১০ কোটি থেকে ১৫ কোটি টাকার হিসাবের সংখ্যা রয়েছে চার হাজার ৭৪টি, ১৫ কোটি থেকে ২০ কোটির মধ্যে এক হাজার ৯৬৮টি, ২০ কোটি থেকে ২৫ কোটির মধ্যে এক হাজার ২৭৪টি, ২৫ কোটি থেকে ৩০ কোটির মধ্যে রয়েছে ৯১৯টি হিসাব।

সর্বশেষ - নির্বাচনী হাওয়া

আপনার জন্য নির্বাচিত

শুক্রবার থেকে ব্রাহ্মণবাড়িয়া-২ ও লক্ষ্মীপুর-৩ উপনির্বাচন: আ.লীগের মনোনয়ন ফরম বিক্রি

৩য় ধাপে উপজেলা নির্বাচন, শাহজাদপুরে আনসার সদস্য নিয়োগে লাখ লাখ টাকা ঘুষ বানিজ্যের অভিযোগ

উত্তরা পূর্ব থানার ওসিকে পুনর্বহাল চেয়ে মানববন্ধন

নৈরাজ্যের বিরুদ্ধে শরীয়তপুরে অপু এমপি’র উদ্যোগে মোটরসাইকেল শোডাউন

টঙ্গী পশ্চিম থানার ব্যারাক থেকে এসআই মিল্টন কুন্ডুর ঝুলন্ত লাশ উদ্ধার

চট্টগ্রামের ১৬টির মধ্যে ৪টিতে চমক, ১২টিতে পুরাতন নৌকার মাঝি

চট্টগ্রামের ১৬টির মধ্যে ৪টিতে চমক, ১২টিতে পুরাতন নৌকার মাঝি

এজেএফবি স্টার অ্যাওয়ার্ডে শ্রেষ্ট পরিচালক পলাশ মণি দাস

বাগেরহাটে ব্যবসায়ী নেতাদের সাথে আ’লীগের মতবিনিময়

ফিল্ম ক্লাবের নির্বাচন, সভাপতি পদে সামসুল আলম ও মেম্বার ইনচার্জ অ্যাডমিনিস্ট্রেশন ইকবাল

জাপার চেয়ারম্যান রওশন এরশাদ