এম,এফ,ইসলাম, কালীগঞ্জ (গাজিপুর) প্রতিনিধি : নব নিযুক্ত গাজীপুর জেলা প্রশাসক নাফিসা আরেফিন মত বিনিময় করেন কালিগঞ্জ উপজেলার সর্বস্থরের বিভিন্ন পেশাজীবি ও রাজনৈতিক নেতা কর্মীদের সাথে এবং উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারি,জন প্রতিনিধি , বীর মুক্তিযোদ্ধা, সুশীল সমাজের প্রতিনিধি, ছাত্র-শিক্ষক প্রতিনিধি ও গণ মাধ্যম কর্মীদের সঙ্গে।
২২ অক্টোবর ২০২৪ ইং তারিখ রোজ মঙ্গলবার দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার এস.এম ইমাম রাজী টুলু’র সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নব যোগদান কৃত গাজীপুর জেলা প্রশাসক নাফিসা আরেফীন।
এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভুমি) নূরী তাসমিন ঊর্মি, কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলাউদ্দিন, মাধ্যমিক শিক্ষা অফিসার নুর-ই-জান্নাত সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দফতর প্রধান,জন প্রতিনিধি, রাজনৈতিক দলের সদস্য, বীর মুক্তিযোদ্ধা, স্কুল-কলেজের শিক্ষক প্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি এবং গণ মাধ্যম কর্মী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।উক্ত মত বিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন কালিগঞ্জ পৌর সভার সাবেক মেয়র জনাব লুৎফর রহমান,জামায়াতে ইসলামীর কালিগঞ্জ উপজেলা আমীর জনাব মাহমুদুল হাসান ,উপজেলা বিএনপি সেক্রেটারি জনাব খালেকুজ্জামান বাবলু,উপজেলা জামায়াতের নায়েবে আমীর জনাব আফতাব উদ্দিন আহমদ,পৌর সভা বিএনপির সভাপতি জনাব হুমায়ূন মাষ্টার,কালিগঞ্জ পৌরসভা জামায়াতের সেক্রেটারি জনাব আনিসুর রহমান সহ বিভিন্ন রাজনৈতিক দলের অসংখ্য নেতা কর্মী।
সভায় প্রধান অতিথি মাদক,আইনশৃঙ্খলা, যোগাযোগ ব্যবস্থা, ব্যবসা, শিক্ষা ব্যবস্থা, দ্রব্যের মূল্য বৃদ্ধিসহ বিভিন্ন বিষয়ে দিক নির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন এবং উপজেলার বিভিন্ন কল্যাণ মুলক জনমুখি কাজে প্রত্যেক রাজনৈতিক দলের নেতা কর্মী সহ সকল পেশাজীবি এবং গন মাধ্যম কর্মীদের সহযোগিতা কামনা করেন।
পরে তিনি ভিক্ষুক পূনর্বাসন ও বিকল্প কর্মসংস্থানের অংশ হিসাবে উপজেলা সমাজসেবা অফিস কর্তৃক বিভিন্ন পরিবারের মাঝ ৩২টি ছাগল, ৩টি ব্যাটারী চালিত অটোরিকসা বিতরণ করেন। মত বিনিময় শেষে জেলা প্রশাসক মহোদয় উপজেলার তুমিলিয়া ইউনিয়ন পরিষদ ও ডিজিটাল সেন্টার, দক্ষিণ সোম কমিউনিটি ক্লিনিক, পৌর ভুমি অফিস সহ বিভিন্ন স্থান পরিদর্শন করেন



















