রবিবার , ৪ আগস্ট ২০২৪ | ১১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরো
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কৃষি ও প্রকৃতি
  9. ক্যাম্পাস
  10. খাদ্য ও পুষ্টি
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. চট্টগ্রাম
  15. চাকরীর খবর

দৌলতপুরে আওয়ামী লীগ নেতা আব্দুল গাফফার কে হত্যার পরিকল্পনা, অডিও ফাঁস

প্রতিবেদক
বার্তা প্রবাহ
আগস্ট ৪, ২০২৪ ১০:৩৭ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক : কুষ্টিয়ায় আব্দুল গাফফার নামে এক আওয়ামী লীগ নেতা কে হত্যা পরিকল্পনার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে । ভুক্তভোগী আব্দুল গাফফার দৌলতপুর উপজেলার প্রাগপুর ইউনিয়নের গোপালপুর ভিআইপি মোড় গ্রামের রসুল মালিথার ছেলে।

জানা গেছে, তুচ্ছ ঘটনা কে কেন্দ্র করে গত শুক্রবার (২ আগষ্ট) বেলা ২ টার দিকে পাশ্ববর্তী মাদাপুর মিস্ত্রিপাড়া গ্রামের হেলাল (২৫) পিতা আফফান সাথে স্থানীয় ছাত্রলীগ কর্মী নুর হোসেনের সাথে বাকবিতণ্ডা হয়। এরপর হেলাল মোবাইলে কল দিয়ে তার সহযোগীদের ডেকে আনে।

একই দিন বেলা ৩ টার দিকে জামরুল (৩০), বুলবুল (৩০), দুলাল (২৫), সালাম (৩০), হাফিজ পিতা কালাম, শান্ত, নাইম সহ ২০/২৫ জন দেশীয় অস্ত্র-সস্ত্রে সুস্বজ্জিত হয়ে ২ নং ওয়ার্ড ছাত্রলীগ নেতা নুর হোসেন কে জোরপূর্বক অপহরণের চেষ্টা করে।

আওয়ামী লীগ নেতা আব্দুল গাফফারসহ স্থানীয়  জনসাধারণ ছুটে আসলে  সেখান থেকে তারা পালিয়ে যায়।

জানা গেছে, এই ঘটনার পর হামলাকারী সবাই মিলে পরামর্শ করে গাফ্ফার কে হত্যা করার সিদ্ধান্ত নেয়। এমন একটি অডিও ৩ আগষ্ট  ফেসবুকে ছড়িয়ে পড়েছে। সেই অডিও তে পরষ্পরের কথপোকথন শোনা যাচ্ছে যে, বাড়ি প্রতি ২ হাজার টাকা চাঁদা তুলে ৩ লাখ টাকার তহবিল গঠন করা হবে। আব্দুল গাফফার কে হত্যার কাজে এই অর্থ ব্যয় করা হবে বলে  আলাপ-আলোচনা করছেন তারা।

বর্তমানে  চরম নিরাপত্তাহীনতায় রয়েছেন বলে জানান আব্দুল গাফফার। এই রিপোর্ট লেখা পর্যন্ত (৪ আগষ্ট) এ ব্যাপারে দৌলতপুর থানায় একটি অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে।

সর্বশেষ - সারা দেশ

আপনার জন্য নির্বাচিত

জাতীয় সাংবাদিক সংস্থার আয়োজনে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত

স্মার্ট চারঘাট উপজেলা গড়ার অঙ্গীকারে চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব ফখরুল ইসলাম

স্থানীয় জনতা-টেকনেশিয়ানদের মতামতের ভিত্তিতে মহারশিতে স্থায়ী বেড়িবাঁধ নির্মাণ হবে

জাতীয় পর্যায়ে ডেইরি আইকন-২০২৩ পুরস্কারে ভূষিত হলো গ্রামীণ জন উন্নয়ন সংস্থা

মানসম্মত পণ্য উৎপাদনে সরকার নানা পদক্ষেপ গ্রহণ করেছে: রাষ্ট্রপতি

শ্রমিকের বকেয়া পাওনা পরিশোধ না করার অভিযোগ হুপ-ইক (বাংলাদেশ) লিঃ এর বিরুদ্ধে

৩১ দফা নিয়ে শরীয়তপুরে শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রদল কেন্দ্রীয় টিমের মতবিনিময়

বিরামপুর হাসপাতালে রোগীর খাবারে অনিয়ম-দুদক

রাজাপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় মাদ্রাসাছাত্র নিহত

আমার দেশ সম্পাদকের বিরুদ্ধে মামলার প্রতিবাদে নলছিটিতে মানববন্ধন