মোস্তাফিজুর রহমান উজ্জল, সহ-সম্পাদক : আজ সকাল ১০টাই ঝিনাইদহের মহেশপুর উপজেলা প্রশাসনের আয়োজনে,উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে,উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।উপজেলা নির্বাহী অফিসার অনুপ দাস এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মেজর জেনারেল (অব) সালাহউদ্দিন মিয়াজী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ময়জদ্দীন হামিদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাজ্জাদুল ইসলাম সাজ্জাদ, পৌর মেয়র আব্দুর রশিদ খাঁন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মীর সুলতানুজ্জামান লিটন। এ সময় কর্মকর্তাবৃন্দ, বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, সাংবাদিকবৃন্দ ও সুধিজন উপস্থিত ছিলেন।



















