মঙ্গলবার , ১৭ মার্চ ২০২৬ | ১১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরো
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কৃষি ও প্রকৃতি
  9. ক্যাম্পাস
  10. খাদ্য ও পুষ্টি
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. চট্টগ্রাম
  15. চাকরীর খবর

অনিয়মের প্রমাণ পাওয়া যায়নি মোল্লারহাট ইউনিয়নের ভিজিএফের চাল বিতরণে

প্রতিবেদক
admin2
মার্চ ১৭, ২০২৬ ১১:৩৬ পূর্বাহ্ণ

বালী তাইফুর রহমান তূর্য, নলছিটি প্রতিনিধি: ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার মোল্লারহাট ইউনিয়নে ঈদ ভিজিএফ’র চাল বিতরণে অনিয়মের কোনো প্রমাণ পাওয়া যায়নি। গত ১৪ মার্চ ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সে এই চাল বিতরণের কার্যক্রম পরিচালিত হয়।

জানা যায়, চাল বিতরণে অনিয়ম হচ্ছে এমন খবর পেয়ে ওইদিন ঘটনাস্থলে যান কয়েকজন সাংবাদিক। তারা ইউনিয়নের জন্য বরাদ্দকৃত চাল এবং উপকারভোগীদের তালিকা যাচাই করে দেখেন। এতে কোন গড়মিল পাওয়া যায়নি। মোল্লারহাট ইউনিয়নের ২৩১৭ জন উপকারভোগীর জন্য ২৪.১৭ টন চাল বরাদ্দ দেওয়া হয়।

এরপর বেলা এগারটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত সংশ্লিষ্ট ইউনিয়নের ট্যাগ অফিসার, সংসদ সদস্যের প্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং রাজনৈতিক ‍ৃনেতৃবৃন্দের উপস্থিতিতে চাল বিতরণ করেন ওই ইউনিয়নের প্রশাসক এবং উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ আল আমিন মোল্যা। এ সময় ২৪১৭ জন উপকারভোগীর মাঝে ১০ কেজি হারে ২৪.১৭টন চাল বিতরণ করা হয়। বিতরণ শেষে ইউনিয়নের অফিশিয়াল প্যাডে উপকারভোগীর মাঝে যথাযথভাবে বরাদ্দকৃত সমুদয় চাল বিতরণ করা হয়েছে মর্মে স্বাক্ষর করেন উপস্থিত ব্যক্তিবর্গ। স্বাক্ষরদাতাদের মধ্যে রয়েছেন মোল্লারহাট ইউনিয়নের ট্যাগ অফিসার আরাফাতুল ইসলাম সম্রাট, হাফিজুর রহমান (এমপির প্রতিনিধি), আব্দুস সালাম হাওলাদার, জাকির হোসেন বাচ্চু, আবদুর রাজ্জাক সিকদার, খোকন ব্যাপারী, মনির সিকদার, খলিল সরদার, জায়েদ ব্যাপারী, রেজাউল, রিমন মোল্লা, গোলাম মাওলা, ইমাম হোসেন, মাহামুদুল হাসান রাজু প্রমুখ।

অভিযোগের বিষয়ে সরকারি বিভিন্ন সংস্থার তদন্তেও অনিয়মের কোন প্রমাণ মেলেনি বলে জানা যায়।

এ ব্যাপারে মোল্লারহাট ইউনিয়নের প্রশাসক মোঃ আল আমিন মোল্যা বলেন, ইউনিয়নের কিছু লোক অনৈতিক সুবিধা চেয়েছিল। আইন বহির্ভূত হওয়ায় আমি তা দিতে পারিনি। এছাড়া ঈদ বকশিশের নামে কতিপয় লোক চাঁদা দাবি করেছিল। এই উভয় গ্রুপ সম্মিলিতভাবে আমার বিরুদ্ধে ষড়যন্ত্রমূলকভাবে মিথ্যা গুজব ছড়িয়েছে। বিষয়টি আমি উর্ধতন কর্তৃপক্ষকে অবহিত করেছি।এছাড়া শিগগিরই ওইসব মিথ্যা সংবাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট মিডিয়ায় প্রতিবাদলিপি পাঠানো হবে।

সর্বশেষ - সারা দেশ

আপনার জন্য নির্বাচিত

মোরেলগঞ্জে ৪০ বছর ধরে অবৈধভাবে জমি দখলের অভিযোগ

রংধনুর চেয়ারম্যান রফিকুল ইসলামের বিচার দাবিতে সংবাদ সম্মেলন

দেশের দক্ষিণাঞ্চলে ৬০ কি.মি. বেগে ঝড়ের আভাস

ম্যাজিষ্ট্রেটের বিরুদ্ধে ঘুষ-দুর্নীতির অভিযোগে আইনজীবিদের আদালত বর্জন অব্যাহত

ঈদে আসছে নির্মাতা কে এ নিলয়ের ‘ও মেয়ে ঢং করোনা’

নলছিটিতে শীতার্ত মানুষের মাঝে লাভ ফর ফ্রেন্ডসের উদ্যোগে কম্বল বিতরন

এয়ার অ্যাম্বুলেন্সেই মঙ্গলবার ফিরছেন খালেদা জিয়া

সোমবার শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল

ঢাকায় রানা প্লাজা ট্রাজেডির ১২ বছর, ন্যায় বিচার কতদূর শীর্ষক আলোচনা অনুষ্ঠিত

জনতা ব্যাংক স্টাফ কলেজে প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন