ছবি ও সংবাদ >> তাইফুর রহমান, নলছিটি (ঝালকাঠি) : ঝালকাঠির নলছিটি প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক যুগান্তরের প্রতিনিধি নলছিটি সরকারি মার্চেন্টস মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক সহকারি শিক্ষক মো. এনায়েত করিম ও এনটিভির সিনিয়র নিউজরুম এডিটর শওকত করিমের ভাই শীর্ষ খবরের সম্পাদক ও দৈনিক জাতীয় মানব কন্ঠ পত্রিকার স্টাফ রিপোর্টার সাংবাদিক বজলুল করিম সাব্বির বৃহস্পতিবার (৯মে) রাত নয়টায় ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরন করেন। শুক্রবার (১০মে) নলছিটি সরকারি মার্চেন্টস মাধ্যমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে বাদ জুম’আ তার নামাজের জানাজা শেষে পৌরসভার নান্দিকাঠি নিজ পারিবারিক গোরস্তানে তাকে সমাহিত করা হয়। মৃতকালে তিনি এক ছেলে সন্তানসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গিয়েছেন।
তার অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ঝালকাঠি-২ আসনের সংসদ সদস্য আমির হোসেন আমুসহ উপজেলার বিভিন্ন সাংবাদিক সংগঠন ও সুশীল সমাজের নেতৃবৃন্দ।



















