রবিবার , ৯ জুন ২০২৪ | ১১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরো
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কৃষি ও প্রকৃতি
  9. ক্যাম্পাস
  10. খাদ্য ও পুষ্টি
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. চট্টগ্রাম
  15. চাকরীর খবর

গুলিতে কনস্টেবল নিহত : কাউসারের বিরুদ্ধে হত্যা মামলা

প্রতিবেদক
newsroom
জুন ৯, ২০২৪ ৩:৩৬ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক : রাজধানীর গুলশান থানাধীন বারিধারা ডিপ্লোমেটিক জোনে অবস্থিত ফিলিস্তিন দূতাবাসের সামনে ডিউটিরত কনস্টেবল মনিরুল ইসলাম গুলি করে হত্যার ঘটনায় মামলা হয়েছে। নিহত কনস্টেবলের বড় ভাই বাদী হয়ে ঘাতক কনস্টেবল কাউসার আহমেদকে আসামি করে গুলশান থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলা নম্বর ২।

মামলার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম। তিনি বলেন, দায়ের করা হত্যা মামলায় গ্রেফতার দেখিয়ে কনস্টেবল কাউসারকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে।
এর আগে, শনিবার দিনগত রাত পৌনে ১২টা থেকে ১২টা ৫ মিনিটের মধ্যে রাজধানীর গুলশান-বারিধারার কূটনীতিক এলাকায় ফিলিস্তিন দূতাবাসের সামনে গুলিতে নিহত হন কনস্টেবল মনিরুল ইসলাম।

এ ঘটনায় গুলিবিদ্ধ হয়েছেন জাপান দূতাবাসের এক গাড়িচালকও। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। একই ঘটনায় আরেকজন আরোহী পথচারী হয়েছেন। তবে তার সম্পর্কে বিস্তারিত কিছু জানা যায়নি।

সর্বশেষ - সারা দেশ

আপনার জন্য নির্বাচিত

কালীগঞ্জে ভাবির ইটের আঘাতে দেবর জখম, থানায় অভিযোগ

রিফাত মাহবুব সাকিবের আলোকহীন বৃষ্টি, গ্রীণ হাইটস এবং জুট বইয়ের মোড়ক উম্মোচন

প্রধানমন্ত্রীর সঙ্গে আইওএম মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ

উপজেলা পরিষদ নির্বাচন : শেষ ধাপে চেয়ারম্যান হলেন যারা

দাখিলেও দেশ সেরা, সাফল্যের ধারা অব্যাহত রাখলো ঝালকাঠি এনএস কামিল মাদ্রাসা

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর সমাধিতে খুলনা অনলাইন প্রেসক্লাবের শ্রদ্ধা

নৈরাজ্যের বিরুদ্ধে শরীয়তপুরে অপু এমপি’র উদ্যোগে মোটরসাইকেল শোডাউন

শাহিদা রহমান রিংকু অনলাইন জার্নালিস্ট এসোসিয়েশন অব বাংলাদেশ (ওজাব) এর উপদেষ্টা নির্বাচিত

কাঁচা আম ও চেরির কাশ্মীরি আচারের রেসিপি!

মোঃ কাওসার বার্তা প্রবাহের শরীয়তপুর প্রতিনিধি নিযুক্ত