বুধবার , ৮ নভেম্বর ২০২৩ | ১১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরো
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কৃষি ও প্রকৃতি
  9. ক্যাম্পাস
  10. খাদ্য ও পুষ্টি
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. চট্টগ্রাম
  15. চাকরীর খবর

আন্দোলনের নামে বিএনপি-জামায়াত নাশকতা করে মানুষ পুড়িয়ে মারছে

প্রতিবেদক
বার্তা প্রবাহ
নভেম্বর ৮, ২০২৩ ৭:১৩ অপরাহ্ণ

তানভীর সোহেল, বাগেরহাট প্রতিনিধি : আন্দোলনের নামে বিএনপি-জামায়াত নাশকতা করে মানুষ পুড়িয়ে মারছে বলে অভিযোগ করেছেন বাগেরহাট জেলা মহিলা আওয়ামী লীগে। সারাদেশে বিএনপি জামাতের নৃশংস বর্বরতার বিরুদ্ধে বুধবার (৮ নভেম্বর) সকালে বাগেরহাট প্রেসক্লাবের সামনে বাগেরহাট জেলা মহিলা আওয়ামীলীগের ব্যানারে বিক্ষোভ মিছিল ও ঘন্টা ব্যাপী মানববন্ধনে বক্তবরা একথা বলেন।

বক্তারা আরো বলেন, বিএনপি-জামায়াতের সন্ত্রাসীদের নৃশংস হামলা ১৯৭১ সালের নির্যাতনের ঘটনা স্মরণ করিয়ে দিয়েছে। তৌহিদী জনতার নাম ব্যবহার করে বিএনপি-জামায়াত জ্বালাও পোড়াও ও নাশকতার চেষ্টা করে যাচ্ছে। ২০১৪ সাল থেকে তারা এ ধরনের কর্মকাণ্ড করে আসছে। কিন্তু তারা জানে না শেখ হাসিনা সরকার এত দুর্বল নয়। এর প্রতিরোধ কিভাবে করে এটা আমরা জানি।

বাংলাদেশ যখন বিশ্বের কাছে রোল মডেল, দেশ যখন উন্নয়নের সব ক্ষেত্রে এগিয়ে যাচ্ছে, সে সময় আন্দোলনের নামে এরকম নাশকতামূলক কাজ কারো কাছে গ্রহণযোগ্য নয়। এ অবস্থা রুখে দিতে মুক্তিযুদ্ধের পক্ষের সব শক্তিকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। এই অন্যায় ও নৃশংস আচরণের তীব্র প্রতিবাদ, নিন্দা ও ধিক্কার জানিয়ে তিনি আরো বলেন, মহিলা আওয়ামী লীগ এই নৃশংসতার বিচার দাবী করছে।

বাগেরহাট মহিলা আওয়ামী লীগের সভাপতি সীতা রানীর দেবনাথের সঞ্চালনায় মানববন্ধনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ভূইয়া হেমায়েত উদ্দিন, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আক্তারুজ্জামান বাচ্চু, পৌর আওয়ামী লীগের সভাপতি শেখ বশিরুল ইসলাম, মহিলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক শরিফা খানম, যুগ্ম সাধারন সম্পাদক তালুকদার রিনা সুলতানা, মহিলা আওয়ামী লীগ নেত্রী মোরশেদা খানম প্রমুখ। মানববন্ধন শেষে শহরে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

সর্বশেষ - সারা দেশ

আপনার জন্য নির্বাচিত

সাংবাদিকদের দীর্ঘক্ষণ অপেক্ষা করিয়ে চরম ভোগান্তি দিলেন মিজানুর রহমান মাসুম

কালীগঞ্জে সড়কে ডাকাতির প্রস্তুতিকালে আটক-৩; মোটরসাইকেলসহ দেশীয় অস্ত্র উদ্ধার

শরীয়তপুরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ঝিনাইদহ হানাদার মুক্ত দিবস পালিত

তজুমদ্দিনে সীমানা বিরোধের মামলায় মলংচড়া ইউনিয়নে ২১ বছর নির্বাচন বন্ধ

অসংখ্য যুবকের স্বপ্নভঙ্গের নির্মম বাস্তবতা; প্রতারক রফিকুল্লাহ গাজ্জালীর হাতে ধ্বংস একাধিক পরিবার

দর্শক আনন্দ পেলেই আমার পরিশ্রম সার্থক: উত্তম অধিকারী

ভারত-পাকিস্তান সংঘাত ‘আমাদের কোনও বিষয় নয়’ : যুক্তরাষ্ট্র

গাজীপুর বঙ্গতাজ অডিটোরিয়ামে সিটি করপোরেশনের উদ্যোগে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান

কালীগঞ্জ হাসপাতালে অ্যাম্বুলেন্স আছে চালক নেই, জরুরী সেবা থেকে বঞ্চিত রোগীরা