রবিবার , ২৬ মে ২০২৪ | ১১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরো
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কৃষি ও প্রকৃতি
  9. ক্যাম্পাস
  10. খাদ্য ও পুষ্টি
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. চট্টগ্রাম
  15. চাকরীর খবর

লালমোহনের ধলীগৌরনগর ইউনিয়নে চশমা মার্কার চেয়ারম্যান প্রার্থী মাকসুদুর রহমান জয়ী

প্রতিবেদক
বার্তা প্রবাহ
মে ২৬, ২০২৪ ৫:২৮ অপরাহ্ণ

মোঃ বিল্লাল হোসেন জুয়েল (ভোলা): ভোলার লালমোহন উপজেলার ধলীগৌরনগর ইউপিতে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। শনিবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত টানা চলে ভোটগ্রহণ। ভোটগ্রহণ শেষে রাতে উপজেলা পরিষদ হলরুমে ফলাফল ঘোষণা করেন উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা ইউসুফ হারুন।

ঘোষিত ফলাফলে ৬ হাজার ২৫২ ভোট পেয়ে বেসরকারিভাবে চেয়ারম্যান হিসেবে জয়ী হয়েছেন চশমা প্রতীকের প্রার্থী মো. মাকসুদুর রহমান হাওলাদার। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি মোটরসাইকেল প্রতীকের প্রার্থী হেদায়েতুল ইসলাম মিন্টু পেয়েছেন ৫ হাজার ৩৫৫ ভোট।

এছাড়া টেবিল ফ্যান প্রতীক নিয়ে তৃতীয় স্থানে রয়েছেন হোসেন সোহরাব উদ্দিন শাহ্ (হুমায়ুন)। তিনি পেয়েছেন ৪ হাজার ৬৬৭ ভোট। অন্যদিকে দুটি পাতা প্রতীক নিয়ে মো. জোবায়ের হোসেন নেহাল পেয়েছেন ১ হাজার ৯১৬ ভোট।

অপরদিকে, ঘোড়া প্রতীক নিয়ে সালমা বেগম পেয়েছেন ১১ ভোট। ঢোল প্রতীক নিয়ে মো. জহির উদ্দিন পেয়েছেন ১৫ ভোট। রজনীগন্ধা প্রতীক নিয়ে মোস্তাফিজুর রহমান পেয়েছেন ৩১ ভোট। আনারস প্রতীক নিয়ে মো. হেলাল উদ্দিন পেয়েছেন ৪০ ভোট। টেলিফোন প্রতীক নিয়ে মো. রিয়াজ উদ্দিন পেয়েছেন ১২৭ ভোট। অটোরিকশা প্রতীক নিয়ে মো. এনায়েত কবীর পিকলু পেয়েছেন ২০২ ভোট। ধলীগৌরনগর ইউনিয়ন পরিষদ নির্বাচনে মোট ভোটার ৩৬ হাজার ৭৫জন। এই ইউনিয়নে ভোট কেন্দ্র সংখ্যা ১৬টি। অনুষ্ঠিত হওয়া নির্বাচনে মোট ভোট পড়েছে ৫৩.৭৬ শতাংশ।

সর্বশেষ - সারা দেশ

আপনার জন্য নির্বাচিত

রাজশাহীতে ৪১ শিশু-কিশোরকে প্রবেশনে মুক্তি দিলেন আদালত

রাজাপুরে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত

যেখানেই বাধা আসবে সেখানেই প্রতিরোধ গড়তে হবে : রিজভী

কাজ না করলে মজুরি নেই, এই নিয়মে যাচ্ছেন পোশাকমালিকেরা

গাজায় আরও ৫৪ ফিলিস্তিনি নিহত, প্রাণহানি বেড়ে ৩৪,৭৮৯

পিরোজপুরে বর্ণ্যঢ্য র‌্যালী ও আলোচনা সভার মধ্য দিয়ে মে দিবস পালিত

ঢাকাস্থ ব্রাহ্মনবাড়িয়া জেলা সমিতির পূর্ণাঙ্গ কমিটি গঠিত, রেজাউল হক সভাপতি তৌফিকুল ইসলাম মিথিল সম্পাদক

বেনজীরের স্থাবর-অস্থাবর সম্পত্তি ক্রোকের নির্দেশ, জমির দলিল জব্দ ও ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ

কারও প্রতিপক্ষ নয় ঐকমত্য কমিশন : আলী রীয়াজ

শেরপুরে দ্রুত বিচার আইনের মামলায় সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার কারাগারে