সোমবার , ১৯ মে ২০২৫ | ১১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরো
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কৃষি ও প্রকৃতি
  9. ক্যাম্পাস
  10. খাদ্য ও পুষ্টি
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. চট্টগ্রাম
  15. চাকরীর খবর

বাংলাভিশনের শাফিন খানের মৃত্যুতে ডিএসইসি’র শোক

প্রতিবেদক
বার্তা প্রবাহ
মে ১৯, ২০২৫ ৫:৩৩ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক : ঢাকা সাব- এডিটরস কাউন্সিলের (ডিএসইসি) সদস্য ও বাংলাভিশনের ন্যাশনাল ডেস্ক ইনচার্জ ও জ্যেষ্ঠ বার্তাকক্ষ সম্পাদক শাফিন খান হৃদরোগ আক্রান্ত হয়ে মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজিউন।
সোমবার (১৯ মে) অফিসের উদ্দেশে আসার পথে শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়লে রাজধানীর মগবাজারের ঢাকা কমিউনিটি মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন ডিএসইসি’র সভাপতি মুক্তাদির অনিক ও সাধারণ সম্পাদক জাওহার ইকবাল খান।
এক বিবৃতিতে নেতৃবৃন্দ শাফিন খানের আত্মার শান্তি কামনায় মহান আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করেন এবং তাঁর শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। সংগঠনের দপ্তর সম্পাদক জাফরুল আলম সাক্ষরিত এক সংবাদ বিজ্ঞাপ্তিতে এ তথ্য জানানো হয়।
ঢাকায় জানাজা শেষে সাতক্ষীরায় নিজ শহরে চিরনিদ্রায় শায়িত করা হবে শাফিন খানকে।
উল্লেখ্য, শাফিন খান ঊনিশ বছর ধরে বাংলাভিশনে একনিষ্ঠভাবে কাজ করেছেন। তার জন্ম ও বেড়ে ওঠা সাতক্ষীরা জেলার মুনজিতপুরে। মৃত্যুকালে এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।

সর্বশেষ - সারা দেশ

আপনার জন্য নির্বাচিত

কোচিং বাণিজ্য আর যৌন হয়রানী, কে রুখবে এই দানবদের?

মুরাদ নূরের সুরে সামিনা চৌধুরী’র গান ‘মেঘবরষা’

নলছিটি সোশ্যাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের বৃক্ষ রোপণ কর্মসূচি উদ্বোধন

মিরসরাই অর্থনৈতিক অঞ্চলে উৎপাদিত পণ্যের রপ্তানি শুরু, প্রথম চালান ৩ লাখ ৪৯৩ হাজার মার্কিন ডলার

হঠাৎ বিকট শব্দে সেতু ভেঙ্গে খালে, ভোগান্তিতে ১৫ গ্রামের ১৫ হাজার মানুষ

গাজায় হাসপাতালে হামলা : বাইডেনের সঙ্গে আরব নেতাদের বৈঠক বাতিল

অনির্দিষ্টকালের জন্য স্কুল-কলেজ-মাদ্রাসা-বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা

ডেমরা থানা জিয়া মঞ্চের কমিটি ঘোষণা

কলাপাড়ায় অশ্লীল ভিডিও ভাইরাল : প্রধান শিক্ষক আনোয়ার হোসেন সাময়িক বরখাস্ত

বায়ু, পলিথিন ও শব্দদূষণ রোধে ১,৫৪০ মোবাইল কোর্ট অভিযানে ৩৭৯৭টি মামলা দায়ের