শনিবার , ১৩ সেপ্টেম্বর ২০২৫ | ১১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরো
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কৃষি ও প্রকৃতি
  9. ক্যাম্পাস
  10. খাদ্য ও পুষ্টি
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. চট্টগ্রাম
  15. চাকরীর খবর

ইউটিউবে বাসার-তিশার ‘ফান্দা’

প্রতিবেদক
admin2
সেপ্টেম্বর ১৩, ২০২৫ ৯:২২ পূর্বাহ্ণ

বার্তা প্রবাহ বিনোদন ডেস্ক : নেত্রকোনার ফান্দা গ্রামের বাসিন্দাদের জীবন নিয়ে নির্মিত হয়েছে নাটক ‘ফান্দা’। এ কে পরাগের পরিচালনায় ‘ফান্দা’ নাটকে অভিনয় করেছেন খায়রুল বাসার ও তানজিন তিশা।

নাটকটি নিয়ে পরিচালক বলেন, ‘ফান্দা’ নেত্রকোনার একটি গ্রামের নাম। এই নামটা এসেছে ফাঁদ থেকে। কোনো ফাঁদে আটকে যাওয়ার ঘটনা থেকেই এই নামটি দেওয়া। মূলত সেই ফান্দা গ্রামের বাসিন্দাদের জীবন নিয়েই এই নাটকের গল্প। আশা রাখি দর্শক কাজটা দারুণ উপভোগ করবেন।

এ নাটকে খলিল চরিত্রে দেখা যাবে খায়রুল বাসারকে। এই অভিনেতার কাছে ‘ফান্দা’ এক রহস্যের গল্প। চরিত্রটি নিয়ে বাসার বলেন, চরিত্রটার এক রহস্যময় চলন আছে। খলিল সরল নিম্নবিত্ত মানুষের প্রতিনিধিত্ব করলেও তার পেশা তার লক্ষ্য, চতুরতা তাকে আলাদা করেছে এই গল্পে।

তিনি জানান, গল্পটা পড়ার পরই আমি এক বাক্যে রাজি হয়ে যাই। গল্পটা পড়ে ফান্দার বাসিন্দাদের প্রেমে পড়েছি। জীবনকে একটু সাজাতে নিজের ভাগ্য পরিবর্তন করতে গিয়ে একটা মানুষকে এক অদ্ভুত বাস্তবতার সঙ্গে পরিচয় করিয়েছে এই গল্প।

উল্লেখ্য, বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) ক্যাপিটাল ড্রামার ইউটিউব চ্যানেলে প্রচারিত হয় নাটকটি।

সর্বশেষ - সারা দেশ

আপনার জন্য নির্বাচিত

শ্যামনগরে সুপেয় পানি সংকট নিরসনের দাবিতে খালি কলস নিয়ে মানববন্ধন

শতাধিক বীর মুক্তিযোদ্ধাকে বিশেষ স্মার্ট কার্ড দেবে ইসি

অন্তর্বর্তী সরকারকেই ভালো সমাধান মনে করছে জনগণ : ড. মুহাম্মদ ইউনূস

নলছিটি ভেরনবাড়িয়া প্রাইমারী স্কুলের সভাপতি হলেন সিনিয়র শিক্ষক মাহবুবুর রহমান

সালেহা বেগম মহিলা ডিগ্রি কলেজে সংবর্ধনা ও নবীন বরণ-২০২৪ অনুষ্ঠিত

ঝিনাইদহের সিও সংস্থার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন করার চ্যালেঞ্জ নিতে চাই: সিইসি

ফের বিএনপির ৪৮ ঘণ্টার অবরোধ শুরু

আরটিভির বর্ষসেরা প্রতিবেদক ঝিনাইদহের শিপলু জামানকে সংবর্ধনা

কোটচাঁদপুরে পোলিং এজেন্ট প্রশিক্ষণ অনুষ্ঠিত