বুধবার , ২৫ মার্চ ২০২৬ | ১১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরো
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কৃষি ও প্রকৃতি
  9. ক্যাম্পাস
  10. খাদ্য ও পুষ্টি
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. চট্টগ্রাম
  15. চাকরীর খবর

কলাপাড়ায় সড়কে প্রকাশ্যে গরু জবাই, জনদুর্ভোগ চরমে

প্রতিবেদক
admin2
মার্চ ২৫, ২০২৬ ১০:০১ অপরাহ্ণ

মো: তানিম হোসেন, পটুয়াখালী জেলা প্রতিনিধি : পটুয়াখালীর কলাপাড়া পৌরসভার ২ নম্বর ওয়ার্ডে প্রকাশ্যে সড়কের ওপর গরু জবাই ও মাংস বিক্রির অভিযোগ উঠেছে। দীর্ঘদিন ধরে এ ধরনের কর্মকাণ্ড চললেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর কোনো পদক্ষেপ না থাকায় এলাকাবাসীর মধ্যে ক্ষোভ বাড়ছে।
স্থানীয়দের অভিযোগ, রাসেল কসাই ও কালাম কসাই নামের দুই ব্যক্তি রাস্তা দখল করে নিয়মিত গরু জবাই করছেন এবং সেখানেই মাংস বিক্রির জন্য অস্থায়ী দোকান বসিয়েছেন। অথচ পৌরসভার পক্ষ থেকে নির্ধারিত স্থান বরাদ্দ থাকলেও তারা সেখানে ব্যবসা না করে জনবহুল সড়ককেই বেছে নিয়েছেন।
এর ফলে প্রতিদিনই ওই এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হচ্ছে। পাশাপাশি পশুর বর্জ্য থেকে ছড়াচ্ছে দুর্গন্ধ, যা পরিবেশ দূষণ ও জনস্বাস্থ্যের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। এতে পথচারী ও আশপাশের ব্যবসায়ীরা চরম ভোগান্তিতে পড়ছেন।
স্থানীয় ব্যবসায়ী শাহীন বলেন, “প্রতিদিন রাস্তার ওপর গরু জবাই করা হয়। পশুর বর্জ্য ও দুর্গন্ধে আমরা ব্যবসা করতে পারছি না। ক্রেতারাও বিরক্ত হয়ে চলে যাচ্ছে।”
এলাকাবাসী দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। তারা জানান, জনস্বাস্থ্য ও পরিবেশ রক্ষায় অবিলম্বে নির্ধারিত স্থানে কসাইখানা স্থানান্তর এবং অবৈধ দখল উচ্ছেদ জরুরি।
এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইয়াসিন সাদিক বলেন, “বর্তমানে আইনশৃঙ্খলা রক্ষায় জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হচ্ছে। এ ধরনের অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”

সর্বশেষ - সারা দেশ

আপনার জন্য নির্বাচিত

টেকনাফে ফের ৮ কৃষককে অপহরণ, মুক্তিপণ দাবি, আতঙ্কে স্থানীয়রা

শেরপুরের গারো পাহাড়ে অসুস্থ বন্যহাতিকে চিকিৎসা দিল বন বিভাগ

দৌলতখান রিপোটার্স ইউনিটির পক্ষ থেকে নব নির্বাচিত চেয়ারম্যানকে ফুলেল শুভেচছা

রাজাপুরে দুর্নীতি ও অনিয়মের অভিযোগে বিল আটকে দিয়েছে এলজিইডি

মিয়ানমারের ওপর আবারও নিষেধাজ্ঞা আরোপ আমেরিকার

জয়ী হলে প্রয়াত সংসদ সদস্য’র অসমাপ্ত কাজ করতে চান হিরো আলম

বন্যার্তদের জন্য শপিং জোন বিডি পরিবারের মহৎ উদ্যোগ!

“একজন চিকিৎসকের সোনালী ছোঁয়া; জীবন ফিরে পেল আমার বাবা”

ভারতে নিখোঁজ এমপি আনারের খন্ডিত মরদেহ কলকাতার একটি ফ্ল্যাট থেকে উদ্ধার

নলছিটিতে যথাযথ মর্যাদায় মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস- ২০২৫ পালিত