সোমবার , ১৩ অক্টোবর ২০২৫ | ১লা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরো
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কৃষি ও প্রকৃতি
  9. ক্যাম্পাস
  10. খাদ্য ও পুষ্টি
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. চট্টগ্রাম
  15. চাকরীর খবর

গোসাইরহাটে যৌথবাহিনীর অভিযানে ৪০০ কেজি ইলিশসহ ৩টি ট্রলার জব্দ

প্রতিবেদক
admin2
অক্টোবর ১৩, ২০২৫ ১১:১০ পূর্বাহ্ণ

মোঃ মিজানুর রহমান, স্টাফ রিপোর্টার, গোসাইরহাট: শরীয়তপুরের গোসাইরহাটে মেঘনার শাখা নদীতে যৌথবাহিনীর অভিযানে প্রজনন মৌসুমে নিষেধাজ্ঞা অমান্য করে পরিবহন করা প্রায় ৪০০ কেজি ইলিশ জব্দ করা হয়েছে। শনিবার (১১ অক্টোবর ২০২৫) দুপুরে কোদালপুর ইউনিয়নের মাউছাখালী এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

অভিযানটি পরিচালনা করেন জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সুদীপ্ত ঘোষ। এতে সেনাবাহিনী, পুলিশ ও উপজেলা প্রশাসনের সদস্যরা অংশ নেন। অভিযানের সময় তিনটি ট্রলার আটক করা হলেও সংশ্লিষ্ট জেলেরা পালিয়ে যায়।

গোসাইরহাট উপজেলা মৎস্য বিভাগ জানায়, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে প্রায় ৪০০ কেজি ইলিশ জব্দ করা হয়। পরে মাছগুলো বিভিন্ন এতিমখানা ও মাদরাসায় বিতরণ করা হয়। আটক ট্রলারগুলো বর্তমানে মৎস্য বিভাগের হেফাজতে রয়েছে।

অভিযান শেষে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আবুল কাশেম বলেন, “নিষেধাজ্ঞা অমান্য করে কিছু অসাধু জেলে নদীপথে ইলিশ পরিবহন করছিল। যৌথবাহিনীর অভিযানে তিনটি ট্রলারসহ প্রায় ৪০০ কেজি ইলিশ জব্দ করা হয়েছে। মাছগুলো সামাজিক প্রতিষ্ঠানে বিতরণ করা হয়েছে।”

প্রসঙ্গত, মা ইলিশের প্রজনন রক্ষায় ৩ অক্টোবর রাত ১২টা ১ মিনিট থেকে শুরু হওয়া ২২ দিনের নিষেধাজ্ঞা আগামী ২৫ অক্টোবর পর্যন্ত বলবৎ থাকবে। এ সময় ইলিশসহ সব ধরনের মাছ ধরা, পরিবহন, মজুত ও বিক্রি নিষিদ্ধ।

সর্বশেষ - নির্বাচনী হাওয়া

আপনার জন্য নির্বাচিত

উপজেলা নির্বাচনে রাজাপুরে বাচ্চু ও কাঁঠালিয়ায় মনির চেয়ারম্যান নির্বাচিত

এগ্রি এন্ড ফার্মিং এ্যাওয়ার্ড পেল এসকেএস ফাউন্ডেশন

সোমেশ্বরী নদীতে বালু লুটের মহোৎসব, হুমকির মুখে বালিজুরি সেতু-বসতবাড়ী

শেখ হাসিনাকে অভিনন্দন চেক প্রধানমন্ত্রীর

কমতে পারে রাতের তাপমাত্রা

কেরানীগঞ্জে সাংবাদিককে প্রাণনাশের হুমকি: থানায় অভিযোগ

মুক্ত হিমাগরের নামে মিথ্যা, বানোয়াট ও বিভ্রান্তকর খবরের প্রতিবাদ

নলছিটিতে তারুন্যের ভাবনায় আগামীর বাংলাদেশ কর্মশালা ও কম্বল বিতরন

রংপুরে তৃতীয় লিঙ্গের প্রার্থীর ওপর জাতীয় পার্টির কর্মী-সমর্থকদের হামলা

বিএনপি শান্তি ও সমৃদ্ধি রাজনীতিতে বিশ্বাসী: সাঈদ আহমেদ আসলাম