শুক্রবার , ৬ মার্চ ২০২৬ | ১১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরো
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কৃষি ও প্রকৃতি
  9. ক্যাম্পাস
  10. খাদ্য ও পুষ্টি
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. চট্টগ্রাম
  15. চাকরীর খবর

গভীর সমুদ্রের স্কুইডে নতুন সম্ভাবনা, মহিপুর মৎস্য বন্দর থেকে চীনে রপ্তানি, আসছে বৈদেশিক মুদ্রা

প্রতিবেদক
admin2
মার্চ ৬, ২০২৬ ১২:৫৮ অপরাহ্ণ

সৌমিত্র সুমন, পটুয়াখালী জেলা প্রতিনিধি : বাংলাদেশের দক্ষিণ উপকূলে অবস্থিত পটুয়াখালীর কলাপাড়া উপজেলার মহিপুর মৎস্য বন্দরে দেখা দিয়েছে নতুন অর্থনৈতিক সম্ভাবনা। গভীর বঙ্গোপসাগর থেকে আহরণ করা সামুদ্রিক এক বিশেষ প্রজাতির স্কুইড (ইসকুইট) আন্তর্জাতিক বাজারে চাহিদা তৈরি করেছে। ইতোমধ্যে উন্নতমানের এই সামুদ্রিক প্রাণী চীনে রপ্তানি শুরু হয়েছে, যা দেশের বৈদেশিক মুদ্রা অর্জনে নতুন দিগন্ত উন্মোচন করছে।

জানা যায়, বঙ্গোপসাগরের গভীর সমুদ্রে জীবনের ঝুঁকি নিয়ে জেলেরা সংগ্রহ করছেন এই মূল্যবান সামুদ্রিক সম্পদ। উত্তাল ঢেউ পেরিয়ে ট্রলার নিয়ে সমুদ্রে গিয়ে জেলেরা স্কুইড আহরণ করে মহিপুর মৎস্য বন্দরে নিয়ে আসছেন। এখান থেকে উন্নতমান বজায় রেখে তা সংরক্ষণ ও প্রক্রিয়াজাত করে বিদেশে পাঠানো হচ্ছে।

স্থানীয় ব্যবসায়ী মশিউর রহমান ভদ্র জানান, তার নিজস্ব গলি ও প্রসেসিং লাইনের মাধ্যমে নিয়ম মেনে স্কুইড সংগ্রহ, সংরক্ষণ ও রপ্তানি করা হচ্ছে। আন্তর্জাতিক মান বজায় রেখে প্যাকেজিং ও হিমায়নের মাধ্যমে চীনে পাঠানো হচ্ছে এই সামুদ্রিক পণ্য।

তিনি আরও জানান, উন্নতমানের এই স্কুইড আন্তর্জাতিক বাজারে অত্যন্ত চাহিদাসম্পন্ন। ফলে এর রপ্তানির মাধ্যমে ডলারে বৈদেশিক মুদ্রা অর্জনের নতুন সম্ভাবনা তৈরি হয়েছে।

সংশ্লিষ্টরা মনে করছেন, মহিপুর মৎস্য বন্দরের মাধ্যমে গভীর সমুদ্রের এই সামুদ্রিক সম্পদ রপ্তানি শুধু স্থানীয় অর্থনীতিকেই চাঙ্গা করবে না, বরং দেশের বৈদেশিক মুদ্রা আয়ের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পরিকল্পিতভাবে আহরণ ও রপ্তানি বাড়ানো গেলে ভবিষ্যতে এটি বাংলাদেশের অর্থনীতির জন্য একটি শক্তিশালী খাত হিসেবে গড়ে উঠতে পারে।

সর্বশেষ - সারা দেশ

আপনার জন্য নির্বাচিত

নির্বাচিত সরকার ছাড়া করিডোর নয়: টুকু

ঠাকুরগাঁওয়ে বিশ্ব তামাক মুক্ত দিবস পালন

গ্লোবাল কনজ্যুমার এন্ড হিউম্যান রাইটস ফোরামের উদ্যোগে বিশ্ব মানবাধিকার দিবস পালিত

লৌহজংয়ে পাঠাগার পরিদর্শন করেন ডাঃ মো. আবু ইউসুফ ফকির

পহেলা বৈশাখে হরিণাকুন্ডু উপজেলা বিএনপি’র সভাপতি মোঃ আবুল হাসান মাস্টারের শুভেচ্ছা

হরিণাকুণ্ডুতে পারফরমেন্স বেজড গ্র্যান্টস (এসইডিপি) পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

অকাল মৃত্যু ঠেকাতে মোটরযানের গতিসীমা নির্দেশিকা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে

ঠাকুরগাঁওয়ে শিক্ষকদের অ্যাপ্লিকেশন টু দ্যা চিপ অ্যাডভাইজার কর্মসূচি পালন

শৈতপ্রবাহ অব্যাহত থাকতে পারে, বাড়তে পারে শীত

টিআইবির গবেষণা : জলবায়ু তহবিল থেকে বাংলাদেশকে ছিটকে দিয়েছে দুর্নীতি