সোমবার , ২২ জানুয়ারি ২০২৪ | ১১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরো
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কৃষি ও প্রকৃতি
  9. ক্যাম্পাস
  10. খাদ্য ও পুষ্টি
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. চট্টগ্রাম
  15. চাকরীর খবর

করোনায় আরও একজনের মৃত্যু, নতুন শনাক্ত ৩০

প্রতিবেদক
বার্তা প্রবাহ
জানুয়ারি ২২, ২০২৪ ৫:৩৭ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক : দেশে ক্রমেই বাড়ছে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় নতুন করে ৩০ জনের শরীরে ভাইরাসটি শনাক্ত হয়েছে। এসময়ে করোনায় আক্রান্ত হয়ে একজনের মৃত্যুর তথ্য জানা গেছে। এ নিয়ে চলতি বছরের প্রথম মাস জানুয়ারিতে করোনায় ৪ জনের মৃত্যু হলো।

করোনা মহামারির শুরু থেকে এ পর্যন্ত বাংলাদেশে ভাইরাসটিতে মোট মৃত্যুর হয়েছে ২৯ হাজার ৪৮১ জনের আর সংক্রমিত হয়েছেন ২০ লাখ ৪৬ হাজার ৭৮৮ জন।

আজ সোমবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সারাদেশে গত ২৪ ঘণ্টায় ৮৮৫টি পরীক্ষাগারে ৫৮৪টি নমুনা পরীক্ষায় ৩০ জনের করোনা শনাক্ত হয়। তাদের মধ্যে ২৬ জন ঢাকার এবং দুজন চট্টগ্রামের বাসিন্দা। বাকি দুজন দেশের বিভিন্ন অঞ্চলের বাসিন্দা।

গত ২৪ ঘণ্টায় পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৫ দশমিক ১৪ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক শূন্য ৯ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্তদের মধ্যে থেকে সেরে উঠেছেন ৮ জন। এ নিয়ে মহামারির শুরু থেকে মোট সুস্থ রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০ লাখ ১৪ হাজার ১৭৯ জনে। সুস্থতার হার ৯৮ দশমিক ৪১ শতাংশ।

২০২০ সালের ৮ মার্চ বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্ত প্রথম রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ করোনায় দেশে প্রথম কোনো রোগীর মৃত্যুর তথ্য জানায় স্বাস্থ্য অধিদপ্তর।

সর্বশেষ - সারা দেশ

আপনার জন্য নির্বাচিত

বদরগঞ্জে লটারি নামক জুয়া ও মেলায় অশ্লীলতা বন্ধের প্রতিবাদে সচেতন নাগরিকদের সংবাদ সম্মেলন

স্বেচ্ছাসেবী বন্ধু সংগঠন প্রথম বাংলাদেশ এর আত্মপ্রকাশ

পশুপ্রেমের গল্পে হিরণের নতুন সিনেমা ‌‘দ্য পাপ্পি’

প্রস্তাবিত বাজেট গণমুখী ও বাস্তবসম্মত: ওবায়দুল কাদের

বঙ্গবাজার মার্কেটসহ ৪ প্রকল্প উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

ঢাকা সাব-এডিটরস কাউন্সিলের সাথে বাংলাদেশ প্রেস কাউন্সিলের মতবিনিময়

মাছুম বিল্লাহ বিটিএসএফ বর্ষসেরা সম্মাননা স্মারকে ভূষিত

শেরপুরের ছানার পায়েসের জিআই সনদ আনুষ্ঠানিকভাবে গ্রহণ

শেকৃবি কম্পিউটার ক্লাব-এর উদ্যোগে ‘আর প্রোগ্রাম ফর অ্যাগ্রিকালচারাল সায়েন্স’ প্রশিক্ষণ অনুষ্ঠিত

আমাদের নির্বাচনমুখী যাত্রা শুরু হয়ে গেছে : আইন উপদেষ্টা