শনিবার , ১৮ মে ২০২৪ | ১লা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরো
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কৃষি ও প্রকৃতি
  9. ক্যাম্পাস
  10. খাদ্য ও পুষ্টি
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. চট্টগ্রাম
  15. চাকরীর খবর

ইলেকট্রনিক ইমুনাইজেশন রেজিস্ট্রেশন কার্যক্রমের অভিজ্ঞতা বিনিময়ে চসিক পরিদর্শনে রাসিক প্রতিনিধি দল

প্রতিবেদক
বার্তা প্রবাহ
মে ১৮, ২০২৪ ৬:০৩ অপরাহ্ণ

পাভেল ইসলাম মিমুল, রাজশাহী : লার্নিং এন্ড এক্সপেরিয়েন্স শেয়ারিং অন ইলেকট্রনিক ইমুনাইজেশন রেজিস্ট্রেশন কার্যক্রম পরিদর্শন ও অভিজ্ঞতা বিনিময়ের জন্য চট্টগ্রাম সিটি কর্পোরেশন সফরে গেছেন রাজশাহী সিটি কর্পোরেশনের একটি প্রতিনিধি দল। স্বাস্থ্য বিভাগের ৬৮ সদ্যদের প্রতিনিধি দলে নেতৃত্ব দিচ্ছেন রাজশাহী সিটি কর্পোরেশনের স্বাস্থ্য,শিক্ষা,স্যানিটেশন পরিবার পরিকল্পনা ও স্বাস্থ্য রক্ষা স্থায়ী কমিটির সভাপতি ১৯নং ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল হক সুমন।

রাজশাহী সিটি কর্পোরেশনের প্রতিনিধি দলটি শনিবার (১৮ মে) চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম চৌধুরীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন এবং নগর মাতৃ সদন ও সিটি কর্পোরেশনের জেনারেল হাসপাতাল পরিদর্শন করে তাদের সেবা কার্যক্রম সম্পর্কে অভিজ্ঞতা অর্জন করেন। সাক্ষাৎকালে রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের শুভেচ্ছা স্মারক ও উপহার চসিক মেয়রের হাতে তুলে দেন রাসিকের কাউন্সিলরবৃন্দ।

এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র-২ ও ১৫ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ গিয়াস উদ্দিন,৩১ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ আব্দুস সালাম মাসুম,মাননীয় মেয়র মহোদয়ের একান্ত সচিব (উপসচিব) আবুল হাসেম,প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার মোঃ ইনাম হোসেন রানা,প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা মোঃ হুমায়ুন কবির চৌধুরীসহ-স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার তপন কুমার চক্রবর্তী,তত্ত্বাবধায় প্রকৌশলী মোঃ জসিম উদ্দিন,বস্তি উন্নয়ন ও সমাজসেবা কর্মকর্তা মোঃ মাইনুল হোসেন আলী চৌধুরী জয়,ভ্যাকসিনেশন ইনচার্জ আবু সালেহ,নগর মাতৃসদন ইনচার্জ দিদারুল মনির রুবেল,গাইনি কনসালটেন্ট,ডা. রহিমা খাতুন,সনোলজিস্ট ডালিয়া ভট্টাচার্য,এনেসথেসিস্ট ডা. পঙকজ কুমার দেওয়ানজি, চট্রগ্রাম সিটি কর্পোরেশন জেনারেল হাসপাতালের ইনচার্জ ডা. হোসনে আরা বেগম,পুল কর্মকর্তা তৌহিদুল ইসলাম প্রমুখ।

রাজশাহী সিটি কর্পোরেশনের প্রতিনিধি দলের অন্যান্যরা হলেন রাসিকের সংরক্ষিত কাউন্সিলর সেবুন নেসা ও আলফাতুন্নেসা পুতুল,প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা.এফ এ এম আঞ্জুমান আরা বেগম,মেডিকেল অফিসার আমিনা ফেরদৌস,ভেটেরিনারি সার্জন ড. ফরহাদ উদ্দিন,জন্ম ও মৃত্যু নিবন্ধন কর্মকর্তা নাজমা খাতুনসহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা।

সর্বশেষ - নির্বাচনী হাওয়া

আপনার জন্য নির্বাচিত

জাতিসংঘ সাধারণ পরিষদের সাইডলাইনে বাংলাদেশ বিষয়ক কনফারেন্স

ভোলায় কবি কাজী নজরুল ইসলামের ১২৫ তম জন্মবার্ষিকী পালিত

বাকেরগঞ্জে সাইদুল ইসলামের সম্পত্তি দখল করে ঘর নির্মাণের পায়তারা; কোটে মামলা

আরটিভির বর্ষসেরা প্রতিবেদক ঝিনাইদহের শিপলু জামানকে সংবর্ধনা

ডামি নির্বাচনের পর সরকার আরও বেশি বেপরোয়া : মির্জা ফখরুল

ঝিনাইদহের কালিগঞ্জে পুলিশের মাদক অভিযান ও মিষ্টি মুচকি হাসি

পেঁয়াজ এখনো চড়া, বাড়ল তেল আর চিনির দামও

লক্ষ্মীপুর-৩ ও ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের উপনির্বাচনের ফলাফলের গেজেট স্থগিত

কুয়াকাটায় পর্যটকদের উপচেপড়া ভিড়

সাংবাদিকদের দীর্ঘক্ষণ অপেক্ষা করিয়ে চরম ভোগান্তি দিলেন মিজানুর রহমান মাসুম