রবিবার , ২৬ মে ২০২৪ | ১১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরো
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কৃষি ও প্রকৃতি
  9. ক্যাম্পাস
  10. খাদ্য ও পুষ্টি
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. চট্টগ্রাম
  15. চাকরীর খবর

বাংলাদেশ কংগ্রেসের উদ্যোগে জাতীয় কবির মাজারে শ্রদ্ধা নিবেদন

প্রতিবেদক
বার্তা প্রবাহ
মে ২৬, ২০২৪ ৯:২৫ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এঁর ১২৫ তম জন্মদিবস উপলক্ষ্যে বাংলাদেশ কংগ্রেসের উদ্যোগে শনিবার (২৫মে) সকাল ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশে অবস্থিত জাতীয় কবির মাজারে পূষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।

এসময় বাংলাদেশ কংগ্রেসের মহাসচিব এ্যাড. ইয়ারুল ইসলাম,যুগ্ম-মহাসচিব এ্যাড.মিজানুর রহমান,দপ্তর সম্পাদক তুষার রহমান,প্রচার ও প্রকাশনা বিষয় সম্পাদক মোঃ কামরুজ্জামান বাবলু, আইন ও মানবাধিকার বিষয়ক সম্পাদক এ্যাড. আব্দুর রউফ,সমাজ কল্যাণ ও দূর্যোগ বিষয়ক সম্পাদক এ্যাড. মাইনুল ইসলাম, কৃষি ও খাদ্য বিষয়ক সম্পাদক এ্যাড. তোফায়েল আহমেদ, নির্বাহী সদস্য আনোয়ার কে মোর্শেদ,যূগ্ম সাংস্কৃতিক সম্পাদক হাসান শেখ, শ্রমিক কংগ্রেসের কেন্দ্রীয় সদস্য সেলিম রেজা বাচ্চু প্রমূখ উপস্থিত ছিলেন।

শ্রদ্ধা নিবেদন শেষে সংক্ষিপ্ত বক্তব্যে এ্যাড. ইয়ারুল ইসলাম বলেন, শোষণের বিপক্ষে, নির্যাতিত জনতার পক্ষে প্রতিবাদী কন্ঠ ছিলেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম।

তাঁর ক্ষূরধার লেখনী আগামী প্রজন্মকে পথ দেখাবে। জাতীয় কবির চিন্তা- দর্শন কে বাংলাদেশ কংগ্রেস রাজনৈতিক ভাবে ধারণ করে। জাতীয় কবির রুহের মাগফেরাত কামনা করেন নেতৃবৃন্দ।

সর্বশেষ - সারা দেশ

আপনার জন্য নির্বাচিত