সোমবার , ১৮ নভেম্বর ২০২৪ | ১১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরো
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কৃষি ও প্রকৃতি
  9. ক্যাম্পাস
  10. খাদ্য ও পুষ্টি
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. চট্টগ্রাম
  15. চাকরীর খবর

আলু সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে শরীয়তপুরে সিসিএসের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

প্রতিবেদক
বার্তা প্রবাহ
নভেম্বর ১৮, ২০২৪ ৩:৩২ অপরাহ্ণ

ইনছান সরদার, শরীয়তপুর প্রতিনিধি: ভোক্তাদের জিম্মি করে আলুর দাম বৃদ্ধির প্রতিবাদে ও আলু সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে শরীয়তপুরে মানববন্ধন করেছে কনশাস কনজ্যুমার্স সোসাইটি (সিসিএস)। সোমবার (১৮ নভেম্বর) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালন করা হয়।

সিসিএস জেলা শাখার সমন্বয়ক অ্যাডভোকেট মাসুদুর রহমানের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, অ্যাডভোকেট রুহুল আমিন, অ্যাডভোকেট নুরুজ্জামান সিপন, সাইদ মাহমুদ, মো. রোমান আকন্দ, আব্দুল মোতালেব সুমন, সুলতানা আক্তার প্রমূখ।

মানববন্ধনে অ্যাডভোকেট মাসুদুর রহমান বলেন, কোল্ড স্টোরেজ মালিকরা ও ব্যবসায়ীরা সিন্ডিকেট তৈরি করে অস্বাভাবিক ও অযৌক্তিকভাবে আলুর মূল্য বাড়িয়ে দিয়েছে। তারা ভোক্তা সাধারণকে জিম্মি করে বেশি দরে বিক্রয় করছে। দ্রুত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে ভোক্তাদের হাতে ন্যায্যমূল্যে আলু তুলে দেয়া হোক।

এছাড়াও মানববন্ধনে অন্যান্য বক্তারা বলেন, দেশে বার্ষিক আলুর চাহিদা প্রায় ৯০ লাখ টন। এবছর আলু উৎপাদন হয়েছে ১ কোটি টনের বেশি। বর্তমানে দেশের বিভিন্ন প্রান্তে কোল্ড স্টোরেজে ৪০ লাখ টনের বেশি আলু মজুদ রয়েছে। যা বছরের বাকি সময়ের জন্য প্রয়োজনীয় চাহিদার তুলনায় পর্যাপ্ত। কিন্তু মজুদদারেরা সরবরাহ হ্রাস করে কৃত্রিম সংকট তৈরি করে হিমাগার থেকে বেশি মূল্যে আলু বিক্রয় করছে এবং ক্রয়-বিক্রয় সংক্রান্ত পাকা রশিদ সংরক্ষণ ও সরবরাহ করছে না। অসাধু ব্যবসায়ীরা কোল্ড স্টোরেজকেন্দ্রীক কূটকৌশলের মাধ্যমে আলুর বাজার নিয়ন্ত্রণ করে ভোক্তন সাধারণকে জিম্মি করে ফেলেছে।

পরে মানববন্ধন শেষে দ্রুত আলুর দাম কমিয়ে ও আলু সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থা নিতে কোল্ড স্টোরেজ পর্যায়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করার দাবি জানিয়ে জেলা প্রশাসকের বরাবরে একটি স্মারকলিপি প্রদান করেন সিসিএস জেলা শাখার নেতৃবৃন্দ।

সর্বশেষ - সারা দেশ

আপনার জন্য নির্বাচিত

বাংলাদেশ অনলাইন তৃণমূল সাংবাদিক ফোরাম (বিওটিএসএফ)-এর শুভেচ্ছা বিনিময় ও আলোচনা সভা

শেরপুরে ২ লাখ ২১ হাজার ১৫৫ জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে

বিএনপি সন্ত্রাস করেছে, তাদেরকে শাস্তি পেতে হবে: প্রধানমন্ত্রী

ডেঙ্গুতে আক্রান্ত অভিনেত্রী শাহনূর

এয়ার অ্যাম্বুলেন্সেই মঙ্গলবার ফিরছেন খালেদা জিয়া

আইজেএফ’র কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের সাংগঠনিক আলোচনা সভা অনুষ্ঠিত

ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক হলেন রাজবাড়ীর মুহাম্মদ আলী

আফরোজা খানম মুক্তা’র তৈরি সেহরীর স্বাস্থ্যকর রেসিপি

সুগন্ধি ধানে কৃষকের হাসি

কুমিল্লায় বিটিএসএফ-এর মতবিনিময় ও আলোচনা সভা