সৈয়দা রোকসানা পারভীন রুবি : গাজীপুরে কাচাঁমাল আড়ৎদার মালিক গ্রুপের আয়োজনে হক মাকের্ট চান্দনা চৌরাস্তা কাচাঁবাজারে ২০ তম পদার্পণে উপলক্ষে বার্ষিক কেক কেটে-২০২৪ সালকে স্বাগতম ও শুভেচ্ছা জানিয়ে দরিদ্র অসহায় মানুষের মাঝে প্রায় ৮০০ শীত বস্ত্র প্রদান করেন।
২৭ জানুয়ারি রোজ শনিবার সকাল সকাল ১১ ঘটিকার সময় অনুষ্ঠিত হয়েছে। গাজীপুর কাচাঁমাল আড়ৎদার মালিক গ্রুপের সভাপতি মোঃআব্দুস সোবাহানের সভাপতিত্বে ও গাজীপুর কাচাঁমাল আড়ৎদার মালিক গ্রুপের সাধারণ সম্পাদক মোঃ শাহজাহান খন্দকারের সঞ্চালনায় অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন, গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি ও গাজীপুর সিটি কর্পোরেশন উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান, এড.আজমত উল্লা খান।
অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি, আফজাল হোসেন সরকার রিপন,
গাজীপুর জেলা পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান, এস এম মোকছেদ আলম, গাজীপুর সিটি কর্পোরেশন ১৭ নং ওয়ার্ডের কাউন্সিলর রফিকুল ইসলাম, বাসন থানা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবুল কাসেম, বাসন থানা আওয়ামী মৎসজীবী লীগের সভাপতি, সুলতান মন্ডল সহ বিভিন্ন নেতৃবৃন্দ।



















