বৃহস্পতিবার , ৬ মার্চ ২০২৫ | ২৫শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরো
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কৃষি ও প্রকৃতি
  9. ক্যাম্পাস
  10. খাদ্য ও পুষ্টি
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. চট্টগ্রাম
  15. চাকরীর খবর

কালীগঞ্জে চাঁদাবাজি মামলার আসামী রতন খান আটক

প্রতিবেদক
বার্তা প্রবাহ
মার্চ ৬, ২০২৫ ১:৫৬ অপরাহ্ণ

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের কালীগঞ্জে ছিনতাই, মারধর, ব্যবসা প্রতিষ্ঠানে ভাংচুর, হত্যার হুমকি ও চাঁদাবাজির ঘটনায় এজাহার ভুক্ত আসামী রতন খান নামে এক চাঁদাবাজকে আটক করেছে থানা পুলিশ।

বুধবার (৫ মার্চ) দুপরে উপজেলার মোক্তারপুর ইউনিয়নের মৈশার বাজার এলাকায় অভিযান চালিয়ে চাঁদাবাজির মামলার অন্যতম আসামী মোঃ রতন খানকে (৪৯) আটক করা হয়। মামলার অন্য আসামীরা পলাতক রয়েছে। আসামী রতন খান মোক্তারপুর ইউনিয়নের মৈশাইর এলাকার মৃত আব্দুছ সাত্তার খানের পূত্র।

উল্লেখ, গত ৭ ফেব্রুয়ারি শুক্রবার রাতে একদল সন্ত্রাসী দেশীয় অস্ত্র, রামদা, লোহার পাইপ, লাঠিসোটা ও পিস্তল নিয়ে ‘‘ইউনিয়ন এলপিজি অটোগ্যাস রিফুয়েলিং স্টেশনে” হামলা চালায়। এসময় হামলাকারীরা প্রতিষ্ঠানের কর্মচারীদের মারধর, ভাংচুর, প্রায় সোয়া পাঁচ লক্ষ টাকা ছিনতাই, হত্যার হুমকি ও দশ লক্ষ টাকা চাঁদা দাবী করে।

এঘটনায় প্রতিষ্ঠানের সত্বাধিকারী জামিল ওয়াহেদ বাদী হয়ে মোক্তারপুর ইউনিয়নের মৈশাইর এলাকার মৃত আব্দুছ সাত্তার খানের পূত্র মোঃ রতন খান (৪৯), কিরণ খানের পূত্র নাফিজ খান (২০) ও দড়িবাঘুন এলাকার আবুল হোসেনের পূত্র সেলিম (২৫) ও অজ্ঞাত আরোও ১৭/১৮ জনকে আসামী করে মামলা দায়ের করেন। মামলা নং ৯, তারিখ ১১/০২/২৫ ইং।

মামলার তদন্তের স্বার্থে গতকাল মঙ্গলবার (৪ মার্চ)বন্ধ থাকা ব্যবসা প্রতিষ্ঠানটি পরিদর্শন করেন অতিরিক্ত পুলিশ সুপার কালীগঞ্জ সার্কেল মোঃ আসাদুজ্জামান, অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আলাউদ্দিন এবং ওসি তদন্ত মোঃ আশরাফুল ইসলাম। পরিদর্শন শেষে ব্যবসা প্রতিষ্ঠানটি খুলে দেন এবং নির্দ্বিধায় ব্যবসা চালু রাখতে কর্মচারীদের আশ্বাস দেন ওই পুলিশ কর্মকর্তা।

ঘটনার সত্যতা স্বীকার করে কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আলাউদ্দিন প্রতিবেদককে বলেন, ছিনতাই ও চাঁদাবাজির ঘটনায় এজাহার নামীয় আসামীকে গ্রেফতার করা হয়েছে। অন্য আসামীদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। আশা করি ঘটনার সঙ্গে জড়িত আসামীদের দ্রুতই গ্রেফতার করতে পারব।

সর্বশেষ - খুলনা

আপনার জন্য নির্বাচিত

বুধবার থেকে ৪০ টাকা কেজিতে আলু বেচবে টিসিবি

বাংলাদেশ তৃণমূল সাংবাদিক ফোরাম (বিটিএসএফ)-এর ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

শরীয়তপুরের তারেক রহমান ঐক্য পরিষদের উদ্যোগে ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

সমমনা দলগুলোকে সক্রিয় করবে বিএনপি

জয়পুরহাটে বিএনপির কালো পতাকা মিছিল

ওয়াকার-উজ-জামান নতুন সেনা প্রধান হওয়ায় শেরপুরে বর্ণাঢ্য আনন্দ র‌্যালি, মিষ্টি বিতরণ-আতশবাজি

কলাপাড়ায় মালচিং পেপার প্রযুক্তিতে ফসল চাষের সফলতা প্রদর্শনী ও প্রতিরূপায়ণ সভা অনুষ্ঠিত

শেরপুরে আওয়ামীলীগ নেতা চন্দন পাল এক দিনের রিমান্ডে

রাজধানীতে ছুটির ৩ দিনে তিন জনসমাবেশ

শেরপুরে নিখোঁজের ৫দিন পর হাত-পা বাঁধা অবস্থায় কবিরাজের মরদেহ উদ্ধার