সোমবার , ২১ অক্টোবর ২০২৪ | ১১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরো
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কৃষি ও প্রকৃতি
  9. ক্যাম্পাস
  10. খাদ্য ও পুষ্টি
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. চট্টগ্রাম
  15. চাকরীর খবর

শেরপুরে নিখোঁজের ৫দিন পর হাত-পা বাঁধা অবস্থায় কবিরাজের মরদেহ উদ্ধার

প্রতিবেদক
বার্তা প্রবাহ
অক্টোবর ২১, ২০২৪ ৪:২৭ অপরাহ্ণ

হাফিজুর রহমান লাভলু, শেরপুর জেলা প্রতিনিধ : শেরপুরে নিখোঁজের ৫দিন পর ব্রহ্মপুত্র ব্রিজের নিচের বালুচর থেকে এরশাদ আলী (৫৮) নামের এক কবিরাজের হাত-পা বাধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (২১ অক্টোবর) বেলা ১১টার সময় সদর থানার পুলিশ বালুর নীচ থেকে ওই লাশ উদ্ধার করেন।নিহত এরশাদ কবিরাজ শেরপুর সদর উপজেলার লছমনপুর ইউনিয়নের কাজিরচর গ্রামের মৃত আব্দুল হাকিমের ছেলে।

পারিবারিক ও পুলিশ সূত্রে জানাযায়, এরশাদ আলী কবিরাজ গত ১৭ অক্টোবর নিজ বাড়ি থেকে বের হয়ে আর বাড়ি ফিরে আসেনি। পরে ২১ অক্টোবর তার মরদেহ পাওয়া যায় ব্রাহ্মপুত্র নদী পারের বালুচরে।

পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে জমিজমা নিয়ে প্রতিবেশীদের সাথে বিরোধ চলে আসছিলো। এনিয়েও সে খুন হতে পারে।

এ ব্যাপারে শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জুবাইদুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। এখনো কেউ অভিযোগ করেনি। অভিযোগ পাওয়ার পর পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। ইতিমধ্যে পুলিশ তদন্তে মাঠে রয়েছে।

সর্বশেষ - সারা দেশ

আপনার জন্য নির্বাচিত

হাতের ইশারায় সালাম দেওয়া যাবে?

টেলিভিশন নাট্যকার সংঘে’র সাংগঠনিক সম্পাদক রাজীব মণি দাস

শরীয়তপুরে মামলা প্রত্যাহারের দাবিতে প্রবাসী আজিজুল বেপারীর সাংবাদ সম্মেলন

মহিপুর মৎস্য বন্দরের ঐতিহ্যবাহী খাস পুকুর দখল-দূষণে বিলুপ্তির পথে

৫ নভেম্বর মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন, ট্রাম্পকে হারাতে মরিয়া সবাই

বাংলাদেশ তৃণমূল সাংবাদিক ফোরাম (বিটিএসএফ)-এর ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

রাজশাহী সিটি প্রেসক্লাবের সভাপতি রফিকুল, সম্পাদক আদিত্য

ফের ৪৮ ঘণ্টার অবরোধে সারাদেশ

গ্লোবাল কনজুমার এন্ড হিউম্যান রাইটস-এর চান্দিনা উপজেলা কমিটি গঠন

কোনো গোষ্ঠী বা শক্তি একা বাংলাদেশকে ঠিক করতে পারে না: খসরু