বুধবার , ৩০ এপ্রিল ২০২৫ | ২৫শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরো
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কৃষি ও প্রকৃতি
  9. ক্যাম্পাস
  10. খাদ্য ও পুষ্টি
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. চট্টগ্রাম
  15. চাকরীর খবর

জোরপূর্বক বাগানের গাছ কাটা, বাধা দিলে মারধরের অভিযোগ

প্রতিবেদক
বার্তা প্রবাহ
এপ্রিল ৩০, ২০২৫ ৯:০৩ অপরাহ্ণ

নিহারেন্দু চক্রবর্তী, নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি : ব্রাহ্মণবাড়ীয়ার নাসিরনগর উপজেলার বুড়িশ্বর ইউনিয়নের বুড়িশ্বর গ্রামে এলাকায় স্থানীয় প্রভাব খাটিয়ে বসতবাড়িতে ঢুকে মারধর ও বাগানে অনুপ্রবেশ করে ১৪ টি গাছ কেটে নেয়ার অভিযোগ পাওয়া যায়।

গত রবিবার (২৭ এপ্রিল ) দুপুরের দিকে বুড়িশ্বর গ্রামের (মধ্য পাড়া) বাড়ির পাশের কাঠবাগানে ঘটনাটি ঘটে বলে জানা গেছে।

এব্যাপারে ভুক্তভোগী মো. মাহবুব আলী অভিযোগ করে বলেন, এই বাগানটি পৈত্রিক সূত্রে ও খরিদ সূত্রে প্রাপ্ত হয়ে অদ্যাবধি আমি ভোগ দখল করে আসছি। আমার বাগানে বিভিন্ন ধরনের কাঠের গাছ রয়েছে। বিবাদীগন প্রায় সময়ই আমার বাগানের গাছ কেটে নিয়ে যায়, আমি কিছু বলতে গেলে মারপিট করতে উদ্ধত হয়। এই ঘটনার আগে ও বেশ কয়েকবার ওরা আমার ও আমার পরিবারের গায়ে হাত তুলেছে। এরই ধারাবাহিকতায় ঘটনার দিন আমার বাগানের গাছ কাটতেছে শুনে দ্রুত বাগানে যাই এবং তাদের গাছ কাটতে নিষেধ করি, এতে করে তারা ক্ষিপ্ত হয়ে তাদের সাথে থাকা লাঠি-সোটা, দা ও রড নিয়ে আমাকে দৌড়ানি দিয়ে আমার বাড়িতে ঢুকে এলোপাতারী কিল, ঘুষি, লাথি দিয়ে আমার শরীরের বিভিন্ন স্থানে জখম করে ও রড দিয়ে আমার মুখে আঘাত করলে আমার তিনটি দাঁত নড়েবড়ে হয়ে যায়, আমার আর্ত চিৎকারে আমার স্ত্রী আমাকে বাঁচাতে আসলে তাকেও এলোপাতারী মেরে আহত করে ফেলে।

তিনি আরো বলেন, তারা আমার বাগান থেকে ১৪ টি কাঠ গাছ কেটে নিয়ে যায় ও কিছু গাছ কেটে ফেলে চলে যায়, যার আনুমানিক মূল্য ৩-৪ লাখ টাকা হবে। খবর পেয়ে আমাকে বাঁচাতে আমার পরিবারের লোকজন উপস্থিত হলে তারা আমাদের দেশীয় অস্ত্র দেখিয়ে প্রাণনাশের হুমকি দিয়ে চলে যায়। পরবর্তীতে আমার স্বজনরা উদ্ধার করে নাসিরনগর সদর হাসপাতালে নিয়ে চিকিৎসা করায়। এ বিষয়ে আমি নাসিরনগর থানায় উপস্থিত হয়ে একটি অভিযোগ দায়ের করেছি।

এবিষয়ে নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খায়রুল ইসলাম বলেন, এসংক্রান্ত একটি অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সর্বশেষ - খুলনা

আপনার জন্য নির্বাচিত

বাংলা টিভি’র ৮ম বর্ষে পর্দাপন উপলক্ষে আলোচনা ও কেক কাটা অনুষ্ঠান অনুষ্ঠিত

চার মাস পর লন্ডন থেকে দেশে ফিরলেন বেগম খালেদা জিয়া

ঝালকাঠির স্বর্নপদক জয়ী মিথিলার লক্ষ্য এবার কারাতে বিশ্ব জয়

সিকিমে বাংলাদেশি পর্যটকদের নতুন অভিজ্ঞতা দেবে তাজ গুরাস কুটির

দেশ ও জাতির জন্য আনন্দের দিন আজ : মির্জা ফখরুল

কবি আল মাহমুদের প্রতি কৃত রাষ্ট্রীয় বৈষম্য নিরসনে ছাত্র জনতার প্রতীকী কর্মসূচি

টেলিভিশন নাট্যকার সংঘে’র সাংগঠনিক সম্পাদক রাজীব মণি দাস

স্বাভাবিক মৃত্যুকে হত্যা বলে চালানোর চেষ্টার অভিযোগ

শেরপুরে দ্রুত বিচার আইনের মামলায় সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার কারাগারে

রাজশাহীতে ষষ্ঠ উপজেলা নির্বাচনের তৃতীয় ধাপে প্রার্থীদের প্রতীক বরাদ্দ